× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের ত্রাতা জামাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৭:৩৮ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৮:২০ পিএম

পাকিস্তানের ত্রাতা জামাল

রোমাঞ্চ আর নাটকীয়তায় ঠাসা পাকিস্তান ক্রিকেট। সিডনি টেস্টে তা আরেকবার দৃশ্যমান। ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা পেসার আমের জামাল যা করে দেখালেন সেটি ‘চোখের শান্তি’ বললেও কম হবে। ৪ ছক্কা ও ৯ চারে ৯৭ বলে ৮২ রানের কাব্যিক ইনিংস খেলে ক্রিকেট পিপাসুদের চোখ ছানাবড়া করে দিয়েছেন। ২৭ বর্ষী এই পেসার বুক চিতিয়ে পাল্টা আক্রমণ না করলে টেনেটুনে দুশ পেরোতো কিনা সন্দেহ। তার দায়িত্বশীলতায় শেষ পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩১৩।

আজ বুধবার প্যাট কামিন্সের তোপে প্রথম ইনিংসে ২২৭ রানে ৯ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেখান থেকে সফরকারীদের প্রথম ইনিংসের স্কোর দাঁড়ায় ৩১৩ রান। জবাবে বিনা উইকেটে অস্ট্রেলিয়া সংগ্রহ ৬ রান। ডেভিড ওয়ার্নার ৬ এবং খাজা এখনও রানের খাতা খুলেননি। 

টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ছিল ম্যাড়মেড়ে। ডাক মেরে ফেরেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও অভিষেক হওয়া সায়েম আইয়ুব। ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শান মাসুদ ও বাবর আজম। বাবর ২৬ রানে আউট হলে মাসুদও ফেরেন ৩৫ রানে। অধিনায়কের বিদায়ে ৯৬ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। বিপর্যয়ের মুর্হুতে প্রতিরোধ গড়েন মোহাম্মদ রিজওয়ান-আগা সালমান। ষষ্ঠ উকেটে যোগ করেন ৯৪ রান। দুর্ভাগ্য ৮৮ রানে রিজওয়ান আউট হলে ভাঙে দারুণ এই জুটি।  সালমানও ফেরেন ৫৩ রান করে।

এরপর লেজের দিকে পেসার আমের জামাল প্রতিরোধ গড়ে তুলেন। দশম উইকেটে মির হামজাকে নিয়ে ৮৬ রানের জুটি উপহার দেন। থামেন ৮২ রানে লায়নের বলে ক্যাচ তুলে। প্রথম ইনিংসে স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট তুলেন কামিন্স।  দুটি নিয়েছেন মিচেল স্টার্ক। একটি করে নিয়েছেন জশ হ্যাজেলউড, নাথান লায়ন ও মিচেল মার্শ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা