× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েদের ক্রিকেটে নতুন রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২০:২০ পিএম

মেয়েদের ক্রিকেটে নতুন রেকর্ড

মেয়েদের ওয়ানডে ক্রিকেটের ৫১ বছরের ইতিহাসে অধিনায়ক-উইকেটকিপারের দ্বৈত ভূমিকায় খেলতে নামা কোনো ব্যাটারের শতক নেই! তবে মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮২ রানের ইনিংস খেলেছেন অ্যালিসা হিলি, যা মেয়েদের ক্রিকেটে নতুন রেকর্ড।

মঙ্গলবার স্বাগতিকদের বিপক্ষে হিলির ইনিংসটি এখন কোনো অধিনায়ক-উইকেটকিপারের সর্বোচ্চ রানের ইনিংস। ৮২ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিলি ভেঙেছেন নেদারল্যান্ডসের বাবেত্তে ডি লিডির রেকর্ড। ২০২২ সালের আগস্টে করা তার ৭৬ রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ। 

হিলি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান হিলির ভাতিজি এবং মিচেল স্টার্কের স্ত্রী। ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপজয়ী একমাত্র দম্পতিও স্টার্ক-হিলি। অস্ট্রেলিয়া নারী ওয়ানডে দলের অধিনায়ক ও স্বীকৃত উইকেটকিপার হিসেবে এর আগে আটবার ব্যাট করেছেন হিলি। ওই আট ইনিংসে তার সর্বোচ্চ ছিল ৩৮ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা