× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাম কমেছে নেইমারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৯:২৪ পিএম

দাম কমেছে নেইমারের

শুরু হয়েছে শীতকালীন দলবদল। বড় তারকাদের দিকে পাখির চোখ ফুটবল বিশ্বের। কার দাম কত বাড়ল বা কমল, সেদিকেই নজর সবার। নেইমারের দাম দেখে হতাশায় ভুগতে পারেন ভক্তরা। ট্রান্সফার মার্কেটে দাম কমাদের কাতারে অষ্টমে এই ব্রাজিলিয়ান তারকা। শীর্ষে অ্যান্টোনি। দাম হ্রাস পেয়েছে সাদিও মানেরও।

গত মার্চে পিএসজি ছেড়ে ১০ কোটি ইউরোতে নেইমার যান আল হিলালে। সৌদির ক্লাবটির হয়ে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারেননি। দেশের জার্সিতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। পরে জানা যায় কোপা আমেরিকায়ও খেলা হবে না তার। হতাশার বছরে তার দামেও বড় পতন হয়েছে। ৩ কোটি ইউরো দাম কমেছে তার। ট্রান্সফার মার্কেটের হিসাবে এখন নেইমারের দাম ৪ কোটি ৫০ লাখ ইউরো। দাম কমার তালিকায় নেইমারের অবস্থান ৮ নম্বরে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ইউনাইটেডের হয়ে ২১ ম্যাচ খেলে গোল কিংবা অ্যাসিস্ট কোনোটিই নেই অ্যান্টোনির। ৪ কোটি ইউরো কমার পর তার বর্তমান দাম ৩ কোটি ৫০ লাখ। দুইয়ে থাকা সাদিও মানের মূল্য এখন ২ কোটি ইউরো। তিনে ইউনাইটেড তারকা সানচো।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা