× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাশফোর্ডের গোলে ইউনাইটডের জয়

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১১:২১ এএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১২:২১ পিএম

র‌্যাশফোর্ডের গোলে ইউনাইটডের জয়

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতের ওই খেলায় স্বস্তির জয় আসে মার্কাস র‌্যাশফোর্ড-এর গোলে।

ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হওয়া প্রিমিয়ার লিগের ম্যাচটিতে এরিক টেন হাগের দল জিতেছে ১-০ গোলের ব্যবধানে। এদিন শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর শট সরাসরি ঠেকিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলকিপার। একটু পর র‌্যাশফোর্ডের হেডও ফিরিয়ে দেন গোলরক্ষক।

তবে ম্যাচের ৩৮ মিনিটে র‌্যাশফোর্ডের গোলে খেলায় প্রাণ ফিরে আসে। ক্রিশ্চিয়ান এরিকসেনের বাড়ানো বলে লাফিয়ে উঠে নিখুঁত হেডে বল জালে পাঠিয়ে দেন র‌্যাশফোর্ড। এই গোলের মাধ্যমে র‌্যাশফোর্ড পৌঁছে যান ম্যান ইউর শততম গোলে। পরবর্তী সময়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। বাকিটা সময় কেটেছে ধারহীন ফুটবলে। 

শেষ পর্যন্ত র‌্যাশফোর্ডের সেই ১ গোলেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়। ১২ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে ত্রয়োদশ স্থানে।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা