× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহিন আফ্রিদিকে অধিনায়ক করার সিদ্ধান্ত ভুল!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৫:৩৯ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৫:৪১ পিএম

শাহিন আফ্রিদিকে অধিনায়ক করার সিদ্ধান্ত ভুল!

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেটে ব্যাপক রদবদল হয়। টেস্টে অধিনায়কত্ব পান ব্যাটসম্যান শান মাসুদ এবং টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদি। শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে এরই মধ্যে সিরিজও হেরেছে পাকিস্তান। 

শাহিন আফ্রিদির শ্বশুর শহীদ আফ্রিদির মতে, তার জামাতাকে পাকিস্তানের নেতৃত্বে আনার সিদ্ধান্ত ভুল ছিল। সম্প্রতি মেলবোর্নে এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, ‘আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই। কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে। কঠোর পরিশ্রম ও খেলার প্রতি মনোযোগের কারণে আমি রিজওয়ানের প্রশংসা করি। কে কী করল না করল, সেসবে ওর আগ্রহ নেই। ওর সবচেয়ে ভালো গুণ শুধু খেলার প্রতি মনোনিবেশ করা। সে সত্যিই একজন যোদ্ধা।’ ওই অনুষ্ঠানে শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানসহ পাকিস্তান দলের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। শহীদ আফ্রিদির মন্তব্য শুনে তারা সবাই হেসে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা