× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলসিঁড়ি পাইওনিয়ার কাপ গলফ পুরস্কার বিতরণী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২২:২৪ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ২২:৩০ পিএম

স্মার্ট সিটি জলসিঁড়ি আবাসন গলফ ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (ডানে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ছবি : আইএসপিআর

স্মার্ট সিটি জলসিঁড়ি আবাসন গলফ ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (ডানে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ছবি : আইএসপিআর

স্মার্ট সিটি জলসিঁড়ি আবাসন গলফ ক্লাবে প্রথম টুর্নামেন্ট হিসেবে দুই দিনব্যাপী ‘জলসিঁড়ি পাইওনিয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ গলফ ফেডারেশনের কর্মকর্তা, জলসিঁড়ি গলফ ক্লাবের কর্মকর্তা ও কর্মচারী, কুর্মিটোলা গলফ ক্লাব ও আর্মি গলফ ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপি এই টুর্নামেন্টে সর্বমোট ১৫০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মেজর মোবাশ্বের উইনার, লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ রানার আপ এবং মেজর আনোয়ারু হক বেস্ট গ্রস হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সেনাবাহিনীর অফিসারদের আবাসন হিসেবে বাস্তবায়িত 'জলসিঁড়ি আবাসন প্রকল্প' এর বসবাসকারীদের বিনোদনের জন্য এ কোর্স প্রস্তুত করা হয়েছে। ৯ হোলের এ গলফ কোর্সে দেশের প্রথম এলিভেটেড ড্রাইভিং রেঞ্জের পরিকল্পনা করা হয়েছে যা কোর্সটিকে করেছে অনন্য।

আগামী এপ্রিল ২০২৪ হতে কোর্সটি নিয়মিতভাবে খেলার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা