× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার লিগ

চ্যাম্পিয়ন দলের নাম জানিয়েছে কম্পিউটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৯:২৯ পিএম

আগের বারের চ্যাম্পিয়ন সিটির পক্ষে এবারও বাজি ধরেছে কম্পিউটার— পুরোনো ছবি

আগের বারের চ্যাম্পিয়ন সিটির পক্ষে এবারও বাজি ধরেছে কম্পিউটার— পুরোনো ছবি

মৌসুমজুড়ে যা জানার জন্য এত অপেক্ষা এবং কত লড়াই, সহজেই সেটি জেনে গেলে কেমন হবে? খুব ভালো নিশ্চয়। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ তথা লিগ টাইটেল জিততেও শুরু হয়ে গেছে ইদুর দৌড়। সেই দৌড়ে সবাইকে পেছনে ফেলে এবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। কোনো বিশেষজ্ঞ বা ব্যক্তি মানুষ বলেননি, এমন ভবিষৎদ্বানী দিয়েছে সুপার কম্পিউটার।

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের তিন মৌসুমের দুটির ফয়সালা হয়েছিল একেবারে লিগের শেষদিনে। সবশেষ ২০২২-২৩ মৌসুমে যদিও অমনটি হয়নি তবে। আর্সেনালের অবিশ্বাস্য পতনে চ্যাম্পিয়ন হয়েছিল পেপ গার্দিওলার সিটি। এবারও তারাই নাকি বাজিমাত করবে লিগে। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপ্টা’ এবারও সিটির জন্য নিয়ে এসেছে এমন সুসংবাদ।

অপ্টার সুপার কম্পিউটার বলছে, ২০২৩-২৪ মৌসুমেও সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা ৫৫.১০%। সদ্য বিদায় নেওয়া ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দলগুলোর পয়েন্ট তালিকায় বতর্মান অবস্থান, শক্তিমত্তা বিশ্লেষণ করে সুপার কম্পিউটার সম্ভাবনা জানিয়েছে। সেই হিসেবে ২৭.৩০% জয়ের সম্ভাবনা নিয়ে এবার রানার্সআপ হবে লিভারপুল। আর্সেনালের সম্ভাবনা ১৫.৩০%। বর্তমান টেবিলে সেরা চারের মাঝে থাকা অ্যাস্টন ভিলার সম্ভাবনা সেখানে এক শতাংশের কিছুটা বেশি। অপ্টা জানিয়েছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভবিষ্যদ্বাণী হালনাগাদ করা হবে।

শীর্ষ চারে কোন দল থাকবে, সেই ভবিষ্যদ্বাণীও করে রেখেছে সুপার কম্পিউটার। যেখানে ম্যানচেস্টার সিটির সম্ভাবনা ৯৯.২০%, লিভারপুলের ৯৭.১০%, আর্সেনালের ৯৩.৮০%, অ্যাস্টন ভিলার ৬৫.৮০% আর টটেনহামের ৩০.৫০%।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা