× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইজডেনের বর্ষসেরা একাদশে ৭ ভারতীয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৮:০২ পিএম

উইজডেনের বর্ষসেরা একাদশে ৭ ভারতীয়

ইতিহাসের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ ছিল ২০২৩ সালে। সদ্য শেষ হওয়া বছরটিতে পঞ্চাশ ওভারের ম্যাচ হয়েছে ২১৮টি, যা সর্বোচ্চ তো বটেই, ২০০ ওয়ানডেরও প্রথম বছর। তেইশ সালে ডাবল সেঞ্চুরিরও দেখা মিলেছে। শুভমান গিল, গ্লেন ম্যাক্সওয়েলÑ দুই তারকা ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করেছেন গত বছর। 

রেকর্ড ওয়ানডে এবং ডাবল সেঞ্চুরির বছরে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। এখানে খেলোয়াড় চূড়ান্ত হয়েছে উইজডেনের সম্পাদকীয় বিভাগে কর্মরতদের ভোটে। বর্ষসেরা দলে সাতজনই ভারতীয়। বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে শিরোপার মঞ্চে হেরে যাওয়া দলটি বছরজুড়ে ছিল দুর্দান্ত। জিতেছে এশিয়া কাপ এবং পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজ। বর্ষসেরা ১১ জনের দলে দ্বিতীয় সর্বোচ্চ দুজন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার একজন করে। দলটির অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে।

উইজডেনের ২০২৩ বর্ষসেরা ওয়ানডে দল

রোহিত শর্মা (ভারত, অধিনায়ক) : ২৭ ম্যাচ; ১২৫৫ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড় ৫২.২৯; সর্বোচ্চ ১৩১ 

ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) : ১৩ ম্যাচ; ৫৭০ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড় ৫১.৮১; সর্বোচ্চ ১৩৭ 

বিরাট কোহলি (ভারত) : ২৭ ম্যাচ; ১৩৭৭ রান; ৬ সেঞ্চুরি; ব্যাটিং গড় ৭২.৪; সর্বোচ্চ ১৬৬*

ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) : ২৬ ম্যাচ; ১২০৪ রান; ৫ সেঞ্চুরি; ব্যাটিং গড় ৫২.৩৪; সর্বোচ্চ ১৩৪ ; উইকেট ৫

হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা) : ২৪ ম্যাচ; ৯২৭ রান; ৩ সেঞ্চুরি; ব্যাটিং গড় ৪৬.৩৫; ২০ ডিসমিসাল; ১৯ ক্যাচ; ১ স্টাম্পিং

গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) : ১১ ম্যাচ; ৪১৩ রান; ২ সেঞ্চুরি; ব্যাটিং গড় ৫১.৬২; সর্বোচ্চ ২০১*; ১০ উইকেট; ইকোনমি ৪.৬৮; সেরা ৪-৪০ 

রবীন্দ্র জাদেজা (ভারত) : ২৬ ম্যাচ; ৩০৯ রান; ব্যাটিং গড় ৩০.৯০; ৩১ উইকেট; ইকোনমি ৪.৬০

জাসপ্রীত বুমরাহ (ভারত) : ১৭ ম্যাচ; ২৮ উইকেট; ইকোনমি ৪.৪০; সেরা ৪-৩১ 

কুলদীপ যাদব (ভারত) : ৩০ ম্যাচ; ৪৯ উইকেট; ইকোনমি ৪.৬১; ইনিংসে ৫ উইকেট ১; সেরা ৫-২৫ 

মোহাম্মদ শামি (ভারত) : ১৯ ম্যাচ; ৪৩ উইকেট; ইকোনমি ৫.৩২; ইনিংসে ৫ উইকেট ৪; সেরা ৭-৫৭

মোহাম্মদ সিরাজ (ভারত) : ২৫ ম্যাচ; ৪৪ উইকেট; ইকোনমি ৫.৩৬; সেরা ৬-২১ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা