× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির লিগে লরিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ২৩:০৪ পিএম

ফরাসি গোলরক্ষক হুগো লরিস

ফরাসি গোলরক্ষক হুগো লরিস

গত এপ্রিলে কপাল পোড়ে হুগো লরিসের। সেটা নিউক্যাসলের ম্যাচে। ৬-১ গোলে হারের ম্যাচের বিরতিতে বদলি করা হয় ফরাসি এ গোলরক্ষককে। সেই থেকে ক্লাবে ব্রাত্য হয়ে পড়েন। ২৩ এপ্রিলের পর আর টটেনহ্যাম হটস্পারের জার্সি মাঠে নামা হয়নি লরিসের।

জুলাইয়ে স্পারদের প্রাক-মৌসুম ট্যুরেও ছিলেন না। হারান দলের নেতৃত্বও। সে তো গত আগস্টের কথা। ক্লাব কর্তৃপক্ষ নেতৃত্বের ভার তুলে দিয়েছে সন হিউং-মিনের কাঁধে। যে ছিলেন ক্লাবটির অবিচ্ছেদ্য অংশ। সেই লরিস দেখে ফেললেন মুদ্রার উল্টো পিঠও। এত কিছুর পর টটেনহ্যামে থাকা লরিসের জন্য কোনো মানেই হয় না।

তাই তো ১১ বছরের দীর্ঘ সম্পর্কটা চুকিয়ে ফেললেন। ছাড়লেন ইউরোপ। পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে। লিওনেল মেসির মেজর সকার লিগের (এমএলএস) লস অ্যাঞ্জেলসে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা এ ফুটবলার। আপাতত মার্কিন ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করেছেন লরিস। পরে মেয়াদ বাড়াতে পারবেন আরও অন্তত দুই বছর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা