× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ বছর পর বাংলাদেশে বিশ্বকাপ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২২ ১৭:১৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

লম্বা সময় পর কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২০২৪ সালে এখানে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বার্মিংহামে মঙ্গলবার আইসিসির বার্ষিক সাধারণ সভার শেষ দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ থেকে ২০২৭ সালের চক্রে মেয়েদের বৈশ্বিক টুর্নামেন্টগুলোর স্বাগতিক দেশের নাম সেখানে চূড়ান্ত করেছে আইসিসি। মেয়েদের চার বড় টুর্নামেন্টের তিনটিতেই স্বাগতিক হিসেবে বেছে নেওয়া হয়েছে উপমহাদেশের দেশকে।

বাংলাদেশে সবশেষ কোনো বিশ্বকাপ হয়েছিল ২০১৪ সালে। সে সময় ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল একসঙ্গেই। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দলের টুর্নামেন্টে ম‍্যাচ হবে ২৩টি।

বাংলাদেশের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল‍্যান্ডে, ২০২৬ সালে। সেখানে বাড়বে দল ও ম‍্যাচের সংখ‍্যা। ১২ দলের টুর্নামেন্টে ম‍্যাচ হবে ৩৩টি।

২০২৫ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। ৮ দলের টুর্নামেন্টে ম‍্যাচ হবে ৩১টি। শ্রীলঙ্কা খেলার যোগ‍্যতা অর্জন করতে পারলে ২০২৭ সালে ৬ দলের চ‍্যাম্পিয়ন্স ট্রফি হবে সেখানে। নইলে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট অন‍্য দেশে সরিয়ে নেবে আইসিসি।

আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়নশিপের পরের দুই আসর- ২০২৩ ও ২০২৫ সালের ফাইনালের ভেন‍্যু হিসেবে লর্ডসকে বেছে নিয়েছে আইসিসি। প্রথম আসরের ভেন‍্যুও ছিল ইংল‍্যান্ডের এই ক্রিকেট তীর্থ। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সেখান থেকে ম‍্যাচ সরিয়ে নেওয়া হয়েছিল সাউথ‍্যাম্পটনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা