প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৬:০১ পিএম
কিম কটেন — ছবি: সংগৃহীত
চলতি বছরের এপ্রিল মাসেই নিজের নাম ইতিহাসের পাতায় লিখে ফেলেছিলেন কিম ডায়ানা কটন। গতকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে গড়েছেন আরেকটি ইতিহাস। সেটির চেয়ে অথচ বাংলাদেশের প্রেক্ষাপটটাই বেশি। নিউজিল্যান্ডের নারী আম্পায়ার কটন ছেলেদের ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্বে আসেন এপ্রিলে। এরপর অনেকটা পথ হাঁটা হয়ে গেছে তার।
মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল দায়িত্ব পালনের আগেও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন কিম। এর মধ্যে দুটিতে ছিলেন টিভি আম্পায়ারের ভূমিকায়। এ ছাড়া ফিল্ড ও টিভি আম্পায়ার মিলিয়ে মেয়েদের ২৭টি ওয়ানডে ও ৬৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন কটন।
সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের কোনো ম্যাচে প্রথম নারী আম্পায়ার হিসেবেও ইতিহাস গড়েন ৪৫ বছরের কিউই। এর আগে ৭৩২টি আন্তর্জাতিক ম্যাচের কোনোটিতেই নারী আম্পায়ার পায়নি বাংলাদেশ। কটনের ইতিহাস গড়া ম্যাচটিতে যদিও তার দেশ জিততে পারেনি, শান্তরাও পায়নি জয়। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে সিরিজের দ্বিতীয় ম্যাচ।