× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলকে ফিফার সতর্কবার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ২১:২০ পিএম

ব্রাজিলকে ফিফার সতর্কবার্তা

ব্রাজিলকে ফের সতর্ক করেছে ফিফা ও কনমেবল। আগামী বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কমিশন দল দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ) পরিদর্শনে যাবে বলে জানানো হয়েছে নতুন এক চিঠিতে। সিবিএফে পাঠানো সেই চিঠিতে সই করেছেন ফিফার সহযোগী ফেডারেশনগুলোর পরিচালক কেনি জ্যাঁ মারি ও কনমেবলের ডেপুটি সেক্রেটারি জেনারেল মনসেরাত হিমিনেজ গ্রান্দা। 

চিঠিতে সিবিএফকে ফের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে ফিফার নিয়ম অনুযায়ী বোর্ডে বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য এবং সভাপতির পদ শূন্য হলে বয়োজ্যেষ্ঠ পরিচালক সে দায়িত্ব নেবেন। ৮ জানুয়ারি ব্রাজিলে যৌথ কমিশন পাঠানোর কথা চিঠিতে জানানো হয়েছে। 

ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ সেই চিঠির কিছু অংশ প্রকাশ করেছে, ‘ফিফা ও কনমেবল কঠোরভাবে জানাচ্ছে যে কমিশন পাঠানোর আগ পর্যন্ত সিবিএফ এবং সেখানে নির্বাচন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’ চিঠিতে আরও বলা হয়েছে, ‘যদি এই নির্দেশ না মানা হয়, তাহলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না ফিফার। তাতে নিষেধাজ্ঞাও আসতে পারে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা