× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসিকে ভণ্ড বললেন হোল্ডিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৮ পিএম

আইসিসিকে ভণ্ড বললেন হোল্ডিং

বক্সিং ডে টেস্টের আগে অনুশীলনের সময় উসমান খাজার ব্যাটে ও জুতোয় কালো পায়রা ও ০১ : ইউডিএইচআর শব্দ দেখা যায়, যা ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটসকে নির্দেশ করে। এই জুতো ও ব্যাট পরে বক্সিং ডে টেস্টে খেলার অনুমতি পেতে ক্রিকেট অস্ট্রেলিয়া ও দ্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছেন খাজা। কিন্তু অনাপত্তি পাননি। সবশেষ অজি ব্যাটারকে এই জুতো পরে ও ব্যাট নিয়ে খেলতে বারণ করেছে আইসিসি।

আইসিসির যুক্তি, আইন অনুযায়ী এই ধরনের ব্যক্তিগত বার্তা প্রকাশ করা যাবে না পোশাকে। যদিও অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার মারনাস লাবুশেন তার ব্যাটের পেছন দিকে একটি ঈগলের প্রতীক ব্যবহার করেন, যেটি বাইবেলের একটি পঙক্তিকে তুলে ধরে। আইসিসির অনুমতি নিয়ে অনেক দিন ধরে তিনি এটা ব্যবহার করছেন।

খাজাকে নিয়ে আইসিসির এমন আচরণে বিস্ময় প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। বিশ্ব ক্রিকেট সংস্থাকে ভণ্ড বলা ছাড়াও দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। সাবেক এই ক্যারিবিয়ান ফাস্ট বোলার জানান, ‘অন্য বেশিরভাগ সংগঠন যদি বিভিন্ন ইস্যুতে তাদের আচরণ ও অবস্থান দিয়ে ধারাবাহিকতা ফুটিয়ে তুলতে না পারে, তাহলে আমি বিস্মিত হব। কিন্তু তাদের (আইসিসি) ক্ষেত্রে নয়। আরও একবার তারা তাদের ভণ্ডামি এবং সংগঠন হিসেবে নৈতিকতার ঘাটতি তুলে ধরল।’

হোল্ডিংয়ের মতো প্যাট কামিন্সও খাজার পাশে দাঁড়িয়েছেন। অজি অধিনায়কের মতে, ফিলিস্তিনের প্রতি খাজার সমর্থন এবং লাবুশেনের ধর্মীয় আবেগ দেখিয়ে ঈগলের স্টিকার লাগানো একই দিকে ইঙ্গিত করে। বক্সিং ডে টেস্টের আগে কামিন্স বলেছেন, ‘সত্যি বলতে, কোনো পার্থক্য দেখছি না (খাজা ও লাবুশেনের) বার্তায়। (খাজার) আবেদনের বিস্তারিত আমি জানি না। এটি একদমই সাধারণ একটি কবুতর। উজির (খাজা) পাশে আছি। নিজের বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়েছে সে এবং সেটা বেশ সম্মানজনকভাবেই তুলে ধরেছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা