× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানইউর অংশীদারি কেনা কে এই জিম র‌্যাটক্লিফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৫ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৭:২৮ পিএম

স্যার জিম র‌্যাটক্লিফ। সংগৃহীত ছবি

স্যার জিম র‌্যাটক্লিফ। সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল এবং ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি ক্লাবটির মালিকানায় ২৫ শতাংশ শেয়ার কিনেছেন স্যার জিম র‌্যাটক্লিফ। এ জন্য তাকে খরচ করতে হয়েছে একশ ২৫ কোটি ইউরো। তবে বাকি ৭৫ শতাংশ মালিকানা ধরে রেখেছে ক্লাবটির মালিক ইংল্যান্ডের গ্লেজার পরিবার। এদিকে ম্যানইউর শেয়ার কিনে ইতোমধ্যে ক্লাব সমর্থকদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন র‌্যাটক্লিফ।

প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৩ বার লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এরিক টেন হাগ প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর ব্যর্থতার চোরাবৃত্তে ঘুরপাক খাচ্ছে রেড ডেভিলরা। চলতি মৌসুমের শিরোপার রেস থেকেও বাদ পড়েছে দলটি। যদিও এই ক্লাব নিয়ে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার পারদ সব সময়ই থাকে উঁচুতে। 

ইংল্যান্ডে বেশ কয়েকবার গ্লেজার পরিবারকে নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন সমর্থকেরা। তাদের মতে, গ্লেজার পরিবার মালিকানা নেওয়ার পর থেকেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছে না ম্যানইউ। ২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর ২০১৭ সালে কেবল কারাবাও কাপ, যেটি লিগ কাপ নামেও পরিচিত সেটি জিততে পেরেছে ম্যানইউ। এরপর আর কোনো ট্রফি জেতেনি দলটি। এর জন্য পর্যাপ্ত বিনিয়োগের অভাব দেখছেন সমর্থকরা। যে কারণে কঠোর সমালোচনায় পড়ে গ্লেজার পরিবার।

অবশেষে পরিবারটি সিদ্ধান্ত নেয় মালিকানা বিক্রির। এরপরই চলতি বছরের জানুয়ারিতে ক্লাবের অংশীদারি কেনার আগ্রহ প্রকাশ করে দ্য ইনোসের ফাউন্ডার জিম র‌্যাটক্লিফ। সম্প্রতি বিড থেকে সরে দাঁড়ান কাতারি ধনকুবের ব্যাংকার শেখ জসিম বিন হামাদ আল থানি। তাতে মাঠ ফাঁকা মাঠে গোল দেন র‌্যাটক্লিফ। ম্যানইউর মালিকানায় ঢুকে যান এই ইংলিশ ব্যবসায়ী।

ফেইলসওর্থে জন্ম নেওয়া র‌্যাটক্লিফ ছোটবেলা থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত ছিলেন। ট্রেড ইউনিয়ন থেকে তাকে ডক্টরেট ডিগ্রিও প্রদান করা হয়। ইংল্যান্ডের অন্যতম সফল এই ব্যবসায়ী প্রায় ১৪ বিলিয়ন ডলারের মালিক, এমনটাই জানা গেছে ফোর্বসের প্রতিবেদন থেকে। তাকে ইংল্যান্ডের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে সানডে টাইমস। তাদের মতে ৩০ বিলিয়ন ইউরোর বেশি সম্পত্তি রয়েছে র‌্যাটক্লিফের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা