× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামুন-প্রিতমের সেঞ্চুরিতে জিতল উত্তরাঞ্চল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৬ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৮ পিএম

ম্যাচসেরা
আব্দুল্লাহ আল মামুন

ম্যাচসেরা আব্দুল্লাহ আল মামুন

সবে শেষ হওয়া যুব এশিয়া কাপকে নিজের করে রাখেন আশিকুর রহমান শিবলি। লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকেই হাফসেঞ্চুরি করলেন এই ওপেনার। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি এই এশিয়া কাপ চ্যাম্পিয়ন ওপেনার।

আব্দুল্লাহ আল মামুন ও প্রিতম কুমারের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের গড়া তিনশোর্ধ্ব রানের পাহাড় পেরিয়েছেন এই দুজন। ম্যাচে উত্তরাঞ্চল জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। দিনের আরেক ম্যাচে পূর্বাঞ্চলকে ডিএলএস মেথডে ২৩ রানে হারিয়েছে মধ্যাঞ্চল। 

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ৫০ ওভারের সংস্করণে নতুন মৌসুমের প্রথম দিনে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়েছে উত্তরাঞ্চল। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের হয়ে ১১৫ বলে ১০০ করেন মামুন। প্রিতমের ১০৮ রান আসে ১১২ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দুজনেরই এটা প্রথম সেঞ্চুরি। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আল মামুন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণাঞ্চলের হয়ে হাফসেঞ্চুরি করেন শিবলি (৬০), মার্শাল আইয়ুব (৬১) ও মোসাদ্দেক হোসেন (৬৯*)। তাদের দৃঢ়তায় তিনশোর্ধ্ব রানের সৌধ গড়ে দক্ষিণ। কিন্তু প্রিতম-মামুনের জোড়ায় কক্সবাজারের আরেক মাঠে বিসিএলে চার দিনের চ্যাম্পিয়ন পূর্বাঞ্চলকে ২৩ রানে হারিয়েছে মধ্যাঞ্চল। 

অন্য ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে শতকের সুযোগ হাতছাড়া করেছেন মাহিদুল ইসলাম। ৮৬ বলে ৯৫ রান করেন এই উইকেটকিপার-ব্যাটার। হাফসেঞ্চুরি পান নাঈম ইসলামও। ৫৭ বলে তার ব্যাট থেকে আসে ৫৫ রান। তাদের দুজনের ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ২৮৮ রান করে মধ্যাঞ্চল।

জবাবে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে পূর্বাঞ্চল। দলটির হয়ে ইয়াসির (৬৭) ও মুমিনুল হক (৪৭) দৃঢ়তা দেখালেও বাকিরা সেভাবে জ্বলে উঠতে পারেননি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় চার দিনের চ্যাম্পিয়নদের। ম্যাচসেরার স্বীকৃতি পান মাহিদুল ইসলাম।

জিততে না পারলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রাখলেন শিবলি। কিন্তু প্রিতম ও আল মামুনের জোড়া সেঞ্চুরির কারণে ভেস্তে গেল যুব এশিয়া চ্যাম্পিয়নদের উৎসব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা