× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ডের সহকারী কোচ হলেন পোলার্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২১:১০ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১২:৫২ পিএম

ইংল্যান্ডের সহকারী কোচ হলেন পোলার্ড

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার কাইরন পোলার্ড। এ সুবিধা নিতে চাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকাকে সহকারি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের কন্ডিশন ও উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা পেতেই পোলার্ডকে নিয়োগ দিয়েছে ইসিবি। এর আগে অস্ট্রেলিয়ায় হওয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাইক হাসিকে নিয়োগ দিয়েছিল ইসিবি। সেবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

৬৩৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলা পোলার্ড জিতেছেন ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিতেছেন ৫টি আইপিএল শিরোপা। মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচও তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা