× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় মেয়েদের ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২১:০১ পিএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় মেয়েদের ইতিহাস

অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছেন ভারতীয় মেয়েরা। তাতেই খেরো পাতায় নতুন ইতিহাস গড়লেন হারমানপ্রীত কৌরের দল। ১১ বারের চেষ্টায় অপেক্ষার অবসন ঘটল ভারতের। রবিবার ভারতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮ উইকেটে জিতে ২০১৪ সালের পর অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম টেস্ট হারের তেতো স্বাদ দিয়েছেন তারা।

চতুর্থ দিনে ৭৫ রানের লক্ষ্য পেয়েছিল স্বাগতিক দল। রান তাড়ায় প্রথম ওভারেই শেফালি বার্মাকে (৪) হারালেও ৮ উইকেটে জয় তুলে নেয় ভারত। টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২১৯ রানে অলআউট করে ভারত। এরপর চার ব্যাটারের ফিফটিতে ৪০৬ রান করে স্বাগতিকরা। ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া সর্বসাকুল্যে করতে পারে ২৬১। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নৌকা ভেড়ায় ভারত। স্বাগতিক দলের অফস্পিনার স্নেহ রানা ৬৩ রানে নেন ৪ উইকেট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা