× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌম্য-লিটনের বিদায়ে শুরুতেই বড় ধাক্কা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ০৯:৩৮ এএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম

সৌম্য-লিটনের বিদায়ে শুরুতেই বড় ধাক্কা

জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শূন্য রানে সৌম্য সরকারের বিদায় দলকে কঠিন অবস্থায় ফেলে দিয়েছে।

ইনিংসের প্রথম ওভারে স্ট্রাইকটা ছিল তার ওপেনিং সঙ্গী নাজমুল হোসেন শান্তর কাছে। সেই ওভারের শেষ বলে ১ রানসহ শান্ত তোলেন ৫ রান। দ্বিতীয় ওভারের শুরুতেই মারলেন ৪, এর পরের বলে স্ট্রাইক গেল সৌম্য সরকারের কাছে।

সৌম্য প্রথম বলটা ঠেকালেও দ্বিতীয় বলেই সর্বনাশটা ডেকে আনলেন। অফ স্টাম্পের বাইরের বলে তিনি অনেকটা হাফ শট খেলেই উইকেট দেন।

এরপর লিটন দাস এসে শান্তর সঙ্গে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু ১২ বলে ১৪ রান করে তিনিও ফেরেন সাজঘরে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬.২ ওভারে ৩৪ রান। শান্ত ১৯ আর সাকিব আল হাসান ১ রান নিয়ে ক্রিজে আছেন।


প্রবা/আরএম/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা