× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির ইন্টার মিয়ামিতে সুয়ারেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ২৩:২০ পিএম

ইন্টার মিয়ামির জার্সি হাতে লুইস সুয়ারেজ

ইন্টার মিয়ামির জার্সি হাতে লুইস সুয়ারেজ

একটা সময় মেসি-নেইমার-সুয়ারেজ মিলে বার্সেলোনায় তৈরি করেছিলেন স্বপ্নের ফরোয়ার্ড লাইন। ২০১৭ সালে পিএসজিতে নেইমারের যোগ দেওয়ায় ভাঙে এমএনএস জুটি। এরপর লুইস সুয়ারেজ পাড়ি দেন ব্রাজিলে।

আর পিএসজি ঘুরে যুক্তরাষ্ট্রের এমএলএস সকারে যোগ দেন লিওনেল মেসি। সেখানেই মেসির সঙ্গে ফের মিলিত হচ্ছেন সুয়ারেজ। ইন্টার মিয়ামির সঙ্গে শনিবার চুক্তিবদ্ধ হয়েছেন উরুগুয়ের তারকা ফুটবলার।

নেইমারকে না পেলেও মিয়ামিতে সুয়ারেজ পাবেন সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবা ও সার্জিও বুসকটেসকে। পুরোনো সতীর্থদের সঙ্গে আবার মিলিত হওয়ার অপেক্ষায় যেন তর সইছে না সুয়ারেজের।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘পুরোনো বন্ধুদের সঙ্গে ফের মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। সত্যি বলতে আমি খুবই খুশি। মিয়ামিতে নতুন চ্যালেঞ্জ নেওয়া আমার জন্য রোমাঞ্চকর অনুভূতি। এই ক্লাবের হয়ে অসংখ্য শিরোপা জয়ের আশা করছি আমি।’

এর আগে ২০২২ সালের গ্রেমিওর সঙ্গে দুই বছরের জন‍্য চুক্তিবদ্ধ হন সুয়ারেজ। কিন্তু হাঁটুর সমস‍্যা এবং ভ্রমণ জটিলতার জন্য ব্রাজিলের ক্লাবটি ছাড়তে বাধ্য হন ৩৭ বছরের এই ফুটবলার। যে কারণে আগেভাগেই ইতি টেনেছেন চুক্তির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা