প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৪ পিএম
টাইমড আউট হওয়ার ভয়ে প্যাড ছাড়াই নামেন হারিস— সংগৃহীত
হারিস রউফ মাঠে নামতে নামতে হাসতেছিলেন, তড়িঘড়ি করে হাতে গ্লাভস আর মাথায় হেলমেটও পরছিলেন। অপরপাশে দাড়িয়ে থাকা সতীর্থকে পায়ে হাত দেখিয়ে হয়ত বলছিলেন, ‘সময় নাই, তাই পরতে পারি নাই।’ বিগ ব্যাশে সিডনি থান্ডারের বিপক্ষে পায়ে প্যাডও পড়তে পারেননি মেলবোর্ন স্টার্সের পেসার।
আজ শনিবারের ঘটনা এটি। শেষ ওভারে দ্রুত তিন উইকেট হারিয়ে বসে সিডনি। ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন হারিস। আগের তিন বলে মেলবোর্ন উইকেট হারানোয় শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামতে হয় তাকে। কিন্তু তিনি যেভাবে মাঠে গেলেন তাতে কিছুটা অবাক হয়েছেন অনেকেই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধেমে বেশ মজাও হচ্ছে। এত মজার মাঝে একটি কথাও ঘুরে ফিরে আসছে, হারিসের টাইমড আউটের ভয়।
ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এভাবে আউট করে তোলপাড় ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই কাণ্ড আরেকবার হোক, তা হয়ত চাননি হারিস। তাই অমন কাণ্ড ঘটিয়ে বসেছিলেন।
ড্যানিয়েল স্যামসের করা ওই ওভারে ৪ উইকেট হারিয়ে কেবল ২ রান তুলেছে দলটি। যেখানে একটি উইকেট ছিল রানআউট।ম্যাচটিতে আগে ব্যাটিং করে ১৭২ রান করে মেলবোর্ন স্টার্স। যা ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় সিডনি থান্ডার।