× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ জয়ের যুদ্ধ জ্যোতিদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১২:২৮ পিএম

সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনালে। সংগৃহীত ছবি

সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনালে। সংগৃহীত ছবি

বেনোনিতে সপ্তাহখানেক আগে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। একই মাঠে এবার আরেকটি প্রথমের অপেক্ষা। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে ওয়ানডে ম্যাচে স্মরণীয় জয় আনার পর নিগার সুলতানা জ্যোতিদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় পঞ্চাশ ওভারের সিরিজের তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচটি হয়ে দাড়িয়েছে অঘোষিত ফাইনালে। সেটিতে জয় তুলে ইতিহাস গড়তে চান নিগার সুলতানা জ্যোতিরা। ছাড় না দেওয়ার সুরে বলেছেন স্বাগতিক দলও।

তিন ম্যাচের একদিনের সিরিজটি লাল-সবুজ প্রতিনিধিদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ২০২৫ বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলতে টেবিলের সেরা ছয়ের মধ্যে থাকতে হবে জ্যোতিদের। এমনি অবস্থায় আজ শনিবার বেনোনিতে প্রোটিয়া মেয়েদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জয়ের পর জ্যোতিরা প্রোটিয়া মুলুকে দুটি সিরিজেই জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু বৃষ্টি বাধার পর শেষ ম্যাচ হেরে যাওয়ায় সেটি হয়নি। ওয়ানডে সিরিজে যদিও বেচে আছে সেই আশা।

১-১ সমতায় থাকা সিরিজটি নিজেদের করতে মরিয়া হয়ে আছে বাংলাদেশের মেয়েরা। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে জ্যোতিদের এটিই শেষ সিরিজ। আজ জিতলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের উৎসবে মাততে পারবে টাইগ্রেসরা। শনিবার বাফেলো পার্কে স্বাগতিকদের ১১৯ রানে হারিয়ে অবিস্মরণীয় জয় তুলে সিরিজে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে পিংকির সেঞ্চুরিতে আশা জাগলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের পুনরাবৃত্তি চায় না সফরকারী শিবির। দোর্দণ্ড প্রতাপ স্বাগতিকদের একবিন্দু ছাড় দিতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপকে পাখির চোখ করে জ্যোতি চাচ্ছেন বাছাইপর্ব যাতে খেলতে না হয় সেজন্য স্রেফ জয়, ‘এই ম্যাচের ২ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচগুলো দুই দলের জন্যই খুব দরকারি। কেননা আমরা কেউই বাছাই পর্বে যেতে চাই না।’ সরাসরি মূল পর্বের সুযোগ কাজে লাগাতে মরিয়া দুই শিবিরই।

পচেফস্ট্রুমে সিরিজে ফেরার ম্যাচের সেরা খেলোয়াড় অ্যানি বস্কও ছাড় দিতে রাজি নন। বেনোনিতে ফাইনাল লড়াইয়ের আগে সিরিজের ফেরার সবটা পরিকল্পনা কষে রাখার কথাও বলেছেন বস্ক, ‘যা পরিকল্পনা করেছিলাম তার অনেকটা দ্বিতীয় ম্যাচে কাজে লাগাতে পেরেছিলাম। আমাদের আরও ভালো করার সুযোগ আছে। বাংলাদেশকে ২০০ রানের নিচে আটকে রাখতে হবে। প্রথম ম্যাচে ব্যাটিংটা ঠিকঠাক ছিল না। দ্বিতীয় ম্যাচে সেটা কাটিয়ে উঠেছি। ব্যাটিং কিংবা বোলিংয়ে এমন করতে পারলে আমরা ভালো কিছু ফল পাবো।’

প্রোটিয়া মেয়েদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ২০ ম্যাচের ১৭টিতেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। বাকি তিন জয়ের প্রথমটি ২০১২ সালে মিরপুরে ২ উইকেটে, কক্সবাজারে ২০১৭ সালে ১০ রানের এবং সবশেষ প্রোটিয়াদের ঘরের মাটিতেই জ্যোতিরা এনেছে ১১৯ রানের বড় ব্যবধানের জয়। এবার প্রথমবার সিরিজ জয়ের যুদ্ধ জ্যোতিদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা