× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউন্ডারি লাইনে শন পোলকের কাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৮:০২ পিএম

বাউন্ডারিতে সেই ক্যাচ ধরতে গিয়ে ল্যাপল খুলে যায় পোলকের— সংগৃহীত ছবি

বাউন্ডারিতে সেই ক্যাচ ধরতে গিয়ে ল্যাপল খুলে যায় পোলকের— সংগৃহীত ছবি

নান্দ্রে বারগারের বাউন্স হয়ে আসা বলটি উড়িয়ে মেরেছিলেন রিঙ্কু সিং। বল যখন হাওয়ায় ভেসে সীমানা দড়ির দিকে তখন তার পেছনে ছুট লাগান শন পোলক। ক্যাচ তো ধরতে পারেননি, উল্টো ঘটিয়ে বসেছেন মজার কাণ্ড। এতক্ষণে মনে প্রশ্ন জমেছে নিশ্চয়, ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজে শন পোলক খেলেছেন? প্রোটিয়াদের তারকা অলরাউন্ডার তো ক্রিকেট ছেড়েছেন তাও এক যুগেরও বেশি সময়। আবার কি ফিরলেন!

উত্তর হচ্ছে বড় করে একটি ‘না’। পোলক অবশ্য প্রোটিয়াদের জার্সিতে নয়, সিরিজে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন। খেলার একটা সময়ে ধারাভাষ্য দিতে মাঠের পাশে এসে দাড়ান পোলক। ঠিক তখনই বারগারকে উড়িয়ে মারেন রিঙ্কু। বল হাওয়ায় ভাসতে দেখে তর সওয়াতে পারেননি পোলক। ছুটে গেছেন। সব কাণ্ড যদিও সীমানা দড়ির ওপাশে ঘটেছে। তবে মজার খোরাক জমিয়েছে বেশ।

পোলকের ক্যাচ ধরার একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বাউন্ডারিতে সেই ক্যাচ ধরতে গিয়ে ল্যাপল (যার মাধ্যমে কথা বলেন ধারাভাষ্যকারেরা) খুলে যায় পোলকের। তাতেই হেসে কুটিকুটি হন প্রোটিয়াদের কিংবদন্তি।

দক্ষিণ আফ্রিকার  তৃতীয় ওয়ানডেতে ২৭ বলে ৩৮ রান করেন রিঙ্কু। ভারত ম্যাচটি জেতে ৭৮ রানে। প্রথমে ব্যাট করে সঞ্জু স্যামসনের শতরানে ভর করে ২৯৬ রান তোলে সফরকারীরা। তিলক ভার্মা করেন ৫২ রান। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ২১৮ রানে। আরশদীপ সিংহ নেন ৪ উইকেট। তিন ম্যাচের সিরিজে ১০টি উইকেট নিয়েছেন ভারতের পেসার, ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা