× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোড়া সেঞ্চুরির পরও সল্টের হতাশা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ০১:৫৭ এএম

আইপিএলে দল পাননি ফিল সল্ট— টুইটার

আইপিএলে দল পাননি ফিল সল্ট— টুইটার

ফিল সল্ট আশা করছিলেন এবারের ক্রিসমাসটা দুর্দান্ত কাটবে তার। মনেপ্রাণে বিশ্বাসও করেছিলেন, কিন্তু কোথাও একটা খচখচানি ছিল— ‘আইপিএলে দল পাব তো’! দুবাইয়ে মঙ্গলবার আইপিএলের আসন্ন আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন ইংলিশদের মারকুটে ব্যাটার। ক্যারিবিয়ান মুলুকে জোড়া সেঞ্চুরিতে রানের বন্যা ছুটিয়ে সেই আফসোসের কথাই বলেছেন সল্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে গতকাল মাত্র ৫৭ বলে ১১৯ রান করেছেন সল্ট। মারকাটারি সংস্করণের সেঞ্চুরির ইনিংসে ছিল ৭ চার ও ১০ ছয়ের মার। আগের ম্যাচেও জ্বলে উঠেছিলেন, স্বাগতিকদের হতাশা দেওয়ার দিনে ৫৬ বলে খেলেছিলেন ১০৯ রানের অপরাজিত ইনিংস। সিরিজেও সমতায় ফিরেছে ইংলিশরা। সল্ট এখনও পর্যন্ত দেশের হয়ে ২০ টি-টোয়েন্টি ম্যাচে ৬০১ রান করেছেন। আগের আইপিএলেও ততটা খারাপ করেননি সল্ট। তাই আশাবাদী ছিলেন। তবে লটারি এবার লাগেনি। 

দুবাইয়ের মিনি নিলামে ২৭ বর্ষী ক্রিকেটারকে দলে নিতে আগ্ৰহ দেখায়নি কেউ। ক্যারিবিয়ান মুলুকে তাণ্ডব চালানো সল্ট হতাশার কথা শুনিয়েছেন তাই, ‘খুব বিভ্রান্তিকর একটি সকাল ছিল। আশা করেছিলাম কেউ দলে নেবে। আমি আগের বছর অংশগ্রহণ করে ভালো পারফরম্যান্স করেছিলাম। কিন্তু এইগুলো ঘটে। এটি নিলামের লটারির একটি অংশ। আমাদের ড্রেসিংরুমের কিছু ক্রিকেটারের এই বছর ক্রিসমাস খুবই ভালো কাটতে চলেছে। আমি তাদের জন্য খুব খুশি। কিছুটা বিভ্রান্ত ছিলাম কিন্তু এটা ঘটতেই পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা