× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টার্ক কেন সবচেয়ে দামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ২১:৫৮ পিএম

মিচেল স্টার্ক

মিচেল স্টার্ক

আইপিএলের নিলাম ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। তাকে রেকর্ড পরিমাণ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলভুক্ত করেছে কেকেআর (কলকাতা নাইট রাইডার্স)।

শুধু স্টার্ককে কিনতেই কেকেআর কর্তৃপক্ষ কেন এত রুপি খরচ করেছে- এ নিয়ে চলছে জোর সমালোচনা। তবে কলকাতার মেন্টর গৌতম গম্ভীর জানিয়েছেন, বিশেষ কারণে স্টার্কের জন্য বিপুল রুপি খরচ করেছেন তারা।

স্টার্ক ছাড়া কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগে তেমন উল্লেখযোগ্য নাম নেই। আসলে স্টার্ককে নিয়ে কেকেআরের পরিকল্পনা ভিন্ন। মাঠের খেলার পাশাপাশি পেস বোলিং কোচ হিসেবেও এই অজি স্পিডস্টারকে দায়িত্ব দিতে চান বলেও জানান গম্ভীর।

সে কারণেই স্টার্কের জন্য বিপুল রুপি খরচ করা হয়েছে জানিয়েছেন কেকেআরকে দুবার আইপিএল জেতানো সাবেক এই অধিনায়ক।

তার ভাষায়, ‘স্টার্ক আমাদের এক্স-ফ্যাক্টর। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। স্টার্ক এমন একজন বোলার যে নতুন বলে বল করতে পারে, আবার শেষ দিকের ডেথ ওভারেও বল করতে পারে। একই সঙ্গে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে পারে। যোগ করেন, আমাদের দুই ঘরোয়া বোলারের (ভৈভব অরোরা এবং হর্ষিত রানা) জন্য স্টার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওরা দুজনই খুব প্রতিভাবান। এমন একজনকে আমাদের দরকার ছিল যে মাঠে ওদের সাহায্য করতে পারবে। আমাদের হয়ে স্টার্ক ঠিক এই কাজটাই করতে পারবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা