× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজারিওতে মেসির অবসর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ২২:১৩ পিএম

স্ত্রী-সন্তান সহ অবসর সময় কাটাচ্ছেন মেসি— টুইটার

স্ত্রী-সন্তান সহ অবসর সময় কাটাচ্ছেন মেসি— টুইটার

লিওনেল মেসির এখন অফুরন্ত অবসর। জাতীয় দলের ব্যস্ততা নেই, ক্লাব ফুটবলেও লম্বা ছুটি। প্রাণ খুলে উপভোগ করার মতো সময় বটে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর মেসিও আছেন খোশ মেজাজে।

সব ব্যস্ততা চুকিয়ে বিশ্বকাপ জেতার বর্ষপূর্তি নিজের শহর রোজারিওতে জমকালোভাবে পালন করছেন ইন্টার মিয়ামির ফরোয়ার্ড। বড়দিনের বড় ছুটির এই সুযোগে দায়িত্বও সামলে নেওয়া যাক, মেসিও সেটাই করছেন।

আর্জেন্টিনার মহাতারকার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ছোট বোন কার্লার বিয়ে কদিন পর। ডিসেম্বরের শেষের সপ্তাহের সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ মেসি। গত বছরও বিশ্বকাপ জয়ের পর নিজের শহরে এসে জোড়া উৎসবে মেতেছিলেন মেসি। বড়দিনের সেই উৎসবের সঙ্গে ছিল বিশ্বকাপ জেতার টাটকা স্মৃতি। সেবার লুইস সুয়ারেজের মতো তারকা ও বন্ধুদের কাছে পেয়েছিলেন। এবার অবশ্য মেসি নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে আছেন অফুরন্ত অবসরে।

মাঠের খেলায় মেসি ফিরবেন আরও মাসখানেক পর। এরপর সৌদি আরব, জাপান এবং হংকংয়ে দলের সফরে থাকবেন মেসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা