× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

রিয়ালকে টপকে আবারও শীর্ষে জিরোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১২:১৫ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৩:০৭ পিএম

জিরোনার হয়ে জোড়া গোল করেন আর্তিম দোভবিক। ছবি : টুইটার

জিরোনার হয়ে জোড়া গোল করেন আর্তিম দোভবিক। ছবি : টুইটার

আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লা লিগার বিস্ময় জিরোনা। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে দিপোর্তিভ আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করেছেন আর্তিম দোভবিক। এ নিয়ে লা লিগায় ১০ গোল হয়ে গেলে ইউক্রেনীয় ফরোয়ার্ডের। চলতি মৌসুমে এই প্রতিযোগিতায় তার চেয়ে বেশি গোল আছে কেবল রিয়াল মাদ্রিদের জুড বেলিংহামের। ইংলিশ তারকা করেছেন ১৩টি গোল।

জয়ের ফলে পয়েন্ট টেবিলে এক দিন পরই আবার শীর্ষস্থানে ফিরল জিরোনা। ১৭ খেলায় দলটির সংগ্রহ ৪৪ পয়েন্ট। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে কার্লো আনচেলত্তির রিয়াল। তিনে থাকা বার্সেলোনার সঙ্গে যাদের পয়েন্ট ব্যবধান সাত।

স্তাদিও মিউসিপাল মন্তিভিলিতে ২৩ মিনিটে গোল করে জিরোনাকে লিড এনে দেন দোভবিক। এরপর খেলার ৪২ মিনিটে পোর্তুর গোলে লিড দ্বিগুণ করে দলটি। দ্বিতীয়ার্ধে হয় তৃতীয় গোল। ৫৯ মিনিটে এবার পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-০ করেন দোভবিক। বাকি সময়টাতে আর ব্যবধান কমাতে পারেনি অতিথি দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা