× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফিরেছেন এশিয়া চ্যাম্পিয়নরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৫ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৩১ পিএম

দেশে ফিরেছেন এশিয়া চ্যাম্পিয়নরা

সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দেশে ফিরেছেন সদ্য এশিয়া কাপজয়ী টাইগার যুবারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর মাহফুজুর রহমান রাব্বিদের নিয়ে যাওয়া হয় বিসিবি ক্রিকেট অ্যাকাডেমিতে। সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ায় যুবাদের ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার রাতে রাব্বি-শিবলিরা সেই আমন্ত্রণে যোগ দেবেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ তথ্য নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, যুব এশিয়া কাপের ফাইনালে টাইগার যুবাদের দেওয়া ২৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এবারই প্রথম যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা