× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

বড় জয়ে শীর্ষে ফিরল রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১১:২৮ এএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১১:৩৫ এএম

এ হেডেই ভিয়ারিয়ালের জাল কাঁপিয়ে দেন জুড বেলিংহাম। ছবি : টুইটার

এ হেডেই ভিয়ারিয়ালের জাল কাঁপিয়ে দেন জুড বেলিংহাম। ছবি : টুইটার

দুর্দান্ত ফর্ম ধরে রেখে এবার রিয়াল মাদ্রিদকে শীর্ষে ফেরালেন জুড বেলিংহাম। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। যে জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে আবার শীর্ষে উঠেছে লস ব্ল্যাঙ্কোসরা। গোল পেয়েছেন লুকা মডরিচ, রদ্রিগো, ব্রাহিম দিয়াস ও বেলিংহাম।

ইংল্যান্ড তারকা বরুশিয়া ডর্টমুন্ড থেকে স্পেনে পাড়ি জমানোর পর থেকেই আছেন অবিশ্বাস্য ফর্মে। রবিবার (১৭ ডিসেম্বর) রাতেও ছিল তারই ধারাবাহিকতা। খেলায় ২৫ মিনিটে মডরিচের দুর্দান্ত পাস থেকে হেডের মাধ্যমে দলকে লিড এনে দেন ইংলিশ স্ট্রাইকার। এ নিয়ে রিয়ালের জার্সিতে নাম লেখানোর পর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ খেলায় ১৭টি গোল করলেন সাবেক বার্মিংহাম সিটি তারকা। ৩৭ মিনিটে লিড দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ২-০ গোলে লিড নিয়ে বিরতি যায় স্প্যানিশ জায়ান্টরা।

বিরতির পর ম্যাচে ফেরার আভাস দেয় ভিয়ারিয়াল। ৫৪ মিনিটে রিয়ালকে গোল পরিশোধ করেন মোরালস। এটুকুই ছিল এ ম্যাচ থেকে অতিথিদের প্রাপ্তি। দলটির সমতায় ফেরার আশা শেষ হয়ে ৬৪ থেকে ৬৮ মিনিটে রিয়ালের জোড়া গোলে। প্রথমে দিয়াস এরপর মডরিচ গোল করে স্কোরলাইন ৪-১ করেন।

এ জয়ের ফলে জিরোনাকে টপকে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল। তবে ১ পয়েন্ট কম নিয়ে ২-এ থাকা জিরোনা একটি ম্যাচ কম খেলেছে। তবে আজ রাতে আলাভেসের সঙ্গে জিতেই আবার শীর্ষে ফেরার সুযোগ রয়েছে জিরোনার সামনে। ৩-এ বার্সেলোনা, তবে লিগ টপার রিয়ালের থেকে তাদের পয়েন্ট ব্যবধান ৭। ৪-এ অ্যাটলেটিকো মাদ্রিদ।

জয়ের পর দুঃসংবাদও পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। ফুল-ব্যাক ডেভিড আলাবা প্রথমার্ধেই হাঁটুতে গুরুতর চোট নিয়ে মাঠ ছেড়েছেন। পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাবে কি না তা জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা