× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ের জন্য বাংলাদেশের চাই ২৪৫

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১০:১৩ এএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ১১:৩৩ এএম

জয়ের জন্য বাংলাদেশের চাই ২৪৫

দুরন্ত ব্যাটিং করলেন উইল ইয়াং। হাঁকালেন দুরন্ত এক সেঞ্চুরি। টম লাথাম শতক পাননি।তবে ব্যাট হাতে ইয়াংয়ের চেয়ে কোনো অংশে কম গেলেন না। দুজনের ব্যাটিং দৃঢ়তায় বৃষ্টির কারণে কমে আসা ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রানের পুঁজি গড়েছে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৪৫।

টম লাথাম ৮ রানের আক্ষেপ নিয়ে ফিরে গেছেন। মিস করেছেন সেঞ্চুরি। ৯২ রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। তবে উইল ইয়াং কোনো ভুল করেননি। ঠিকই আদায় করে নিয়েছেন সেঞ্চুরি। খেলেন ১০৫ রানের দাপুটে এক ইনিংস।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। 

বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হতেই দেরি হয়ে যায়। বল মাঠে গড়়ানোর পর ম্যাচের মাঝেও বৃষ্টি হানা দেয় বেশ কয়েকবার। প্রকৃতির বাধায় খেলা বন্ধ ছিল অনেকক্ষণ। তাতে ম্যাচের পরিধি কমে আসে। শুরুতে অবশ্য ম্যাচ কমিয়ে আনা হয়েছিল ৪৬ ওভারে। শেষে ম্যাচ ছোট হয়ে আসে ৩০ ওভারে। 

ডানেডিনে টসভাগ্য সহায় হয় বাংলাদেশের। টস জিতেই ফিল্ডিং বেছে নেন লাল-সবুজের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। স্বাগতিকদের পাঠিয়ে দেন ব্যাটিংয়ে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা