প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ২৩:৫২ পিএম
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড
নতুন সিরিজ। নতুন মিশন। তাতে মিলবে না নতুনদের ডাক। তা কী করে হয়। তাই তো বাংলাদেশের বিপক্ষে হোম ওয়ানডে সিরিজে তরুণ ক্রিকেটারদের পরখ করে দেখতে চাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই সিরিজকে নিজেদের ভবিষ্যত ক্রিকেটার খুঁজে পাওয়ার সুযোগ হিসেবে দেখছেন কিউই কোচ গ্যারি স্টিড।
কয়েকমাস ধরে টানা মাঠে লড়ছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। এই সিরিজে তাদের দেওয়া হয়েছে বিশ্রাম। আর এটাইকেই কিউই ক্রিকেটের জন্য ইতিবাচক ভাবছেন কোচ গ্যারি স্টিড। ডানেডিনে ম্যাচ শুরুর আগে কিউই কোচ বলেন, ‘এই সিরিজের পর ৯-১০ মাস আমরা আর কোনো ওয়ানডে খেলব না। কাজেই ভবিষ্যতের জন্য কিছু সম্ভাবনাময় মুখ খুঁজে বের করার এটা ভালো একটা সুযোগ
তরুণ খেলোয়াড়দের নিয়ে গ্যারি স্টিড তো রীতিমতো উচ্ছ্বসিত, ‘দলের দক্ষতা ও সামর্থ্যে তারা যা যোগ করতে যাচ্ছে, সেটা সত্যিই রোমাঞ্চকর। আন্তর্জাতিক পর্যায়ে নতুন এবং অনভিজ্ঞরা এলে সেটা দলের মধ্যেও বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে। সেটা দেখা সব সময়ই চমৎকার।'