× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে মেসির আরও একটি প্রামাণ্যচিত্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ২২:০৪ পিএম

বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসি

বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসি

বিশ্বকাপ জিতে স্বপ্নপূরণ করেছেন লিওনেল মেসি। তার চাওয়ার নেই আর কিছু বাকি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের বিশ্বজয়ের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে অনেক প্রামাণ্যচিত্র।

বার্সেলোনার একসময়ের প্রাণভোমরার সোনালি ট্রফি জয়ের এক বছর হতে চলল। কিন্তু এখনও চলছে বিশ্বমঞ্চে তার শিরোপা জয়ের গল্প নিয়ে চিত্রনাট্য নির্মাণ। সেই ছন্দটা ধরে রাখতে অ্যাপল টিভি প্লাস আনতে যাচ্ছে নতুন এক প্রামাণ্যচিত্র।

‘মেসি’স ওয়ার্ল্ড কাপ : দ্য রাইজ অব এ লিজেন্ড’ নামের সেই ধারাবাহিক প্রামাণ্যচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে মেসির সুপারস্টার বনে যাওয়ার পুরো কাহিনী।

অ্যাপল টিভি প্লাসে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি সিরিজটি প্রচার শুরু হবে। তার আগে মুক্তি পেয়েছে অফিসিয়াল টিজার।

অ্যাপল টিভি প্লাস জানিয়েছে, সিরিজটিতে মেসি নিজের ফুটবল ক্যারিয়ারের গল্প শুনিয়েছেন। যেখানে গুরুত্ব পেয়েছে তার বিশ্বকাপ জয়ের রোমাঞ্চকর সব অভিযাত্রা।

যার শুরুটা হয়েছিল ২০০৬ বিশ্বকাপ দিয়ে। পাঁচ বিশ্বকাপে মেসির আশা-নিরাশার গল্পের সবটাই উঠে এসেছে এই সিরিজে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা