× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাব বিশ্বকাপ

বেনজেমার ভিন্ন অভিজ্ঞতা, ইত্তিহাদের বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১১:৫৩ এএম

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১২:০৫ পিএম

পেনাল্টি মিসের পর হতাশ করিম বেনজেমা। ছবি : টুইটার

পেনাল্টি মিসের পর হতাশ করিম বেনজেমা। ছবি : টুইটার

একই ম্যাচে দুটি ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেলেন করিম বেনজেমা। প্রথমে পেনাল্টি মিসের তিক্ত স্বাদ, এরপর যোগ করা সময়ে করেছেন দারুণ গোল। তাতে অবশ্য লাভ হয়নি। ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তার দল আল ইত্তিহাদকে। রাউন্ড-২-তে তার দল আল আহলি এফসির বিপক্ষে হেরেছে ৩-১ ব্যবধানে। এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে সৌদি আরবের ক্লাবটি।

ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে শুক্রবার রাতে জেদ্দা কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে ২১ মিনিটের মাথায় পেনাল্টি হজম করে ইত্তিহাদ। স্পটকিক নিতে এসে কোনো ভুল করেননি আলি মালোউল। আহলি এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরার সুযোগ পায় বেনজেমার ইত্তিহাদ। কিন্তু পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ব্যালন ডি’অর বিজয়ী ফ্রান্স তারকা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বেনজেমার পায়েই প্রথম গোল পায় ইত্তিহাদ। কিন্তু যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে ততক্ষণে। ৫৯ ও ৬২ মিনিটে ইত্তিহাদকে আরও ২টি গোল উপহার দেয় আহলি। ৩-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের যোগ করা সময়ে বেনজেমার গোলটি আহলির জয়ে কোনো পার্থক্য গড়ে দিতে পারেনি।

এ রাউন্ডের অন্য ম্যাচে জেদ্দায় প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের অন্য খেলায় মেক্সিকান ক্লাব লিওকে ১-০ গোলে হারায় ইউরাওয়া রেড ডায়মন্ডস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা