× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৪০ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৪১ পিএম

স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডান

খারাপ সময়টা একটু একটু করে দূরে ঠেলে দিচ্ছে মোহামেডান। হারানো সোনালী দিন ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। দেশের লিগ টুর্নামেন্টে দুই যুগ ধরে শিরোপা খরা না কাটলেও বিরতি দিয়ে জনপ্রিয় ক্লাবটিতে যাচ্ছে অন্যান্য টুর্নামেন্টের শিরোপা।

গত মৌসুমে যেমন ঘরে তুলেছে তারা ফেডারেশন কাপ। তার মাধ্যমে ক্রান্তিকাল পেরিয়ে নতুন যুগের সূচনা করেছে মোহামেডান। ছন্দ ধরে রেখে এবার তো মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফাইনালে নাম লিখেছে সাদা-কালো জার্সিধারীরা। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের সেমিফাইনালে কোচ আলফাজ আহমেদের দল ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।

এক সময় ছিল স্বাধীনতা কাপ অনিয়মিত আসরের তকমা পেয়ে গিয়েছিল। তবে এখন আসরটি মাঠে গড়াচ্ছে নিয়মিত। মোহামেডান স্বাধীনতা কাপের শিরোপা জিতে নিয়েছে ২০১৪ সালে। ৯ বছর বিরতি দিয়ে ফের টুর্নামেন্টটির শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লিখল এমএসসি।

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ফেলল রহমতগঞ্জ। অথচ পুরান ঢাকার ক্লাবটির ডাগআউটে ছিল না কোনো কোচ। তবে শক্তিশালী মোহামেডানের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে তারা। আক্রমণ আর প্রতি-আক্রমণের পসরা সাজিয়ে প্রথমার্ধ জমিয়ে তুলেছিল দুদল।

বিরতির পর খেলা শুরু হতেই গোলের জন্য হণ্যে হয়ে খেলতে থাকে মোহামেডান ও রহমতগঞ্জ। তবে ম্যাচের ডেডলক ভাঙতে অনেকটা সময় লাগে মোহামেডানের। ৭২ মিনিটে গিয়ে চোখ ধাঁধানো অসাধারণ এক গোলে সাদা-কালোদের এগিয়ে দেন মোজাফফরভ। ফ্রি কিক থেকে উজবেক এ ফুটবলার প্রতিপক্ষের ডিফেন্ডারদের তো বটেই, গোলরক্ষককেও বোকা বানান। পরে আর ব্যবধান না বাড়ায় এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

স্বাধীনতা কাপের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। ভেন্যু গোপালগঞ্জ। তবে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা