× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাজার অন্যরকম প্রতিবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ২২:৩৫ পিএম

পার্থ টেস্টের প্রথম দিন খাজা ব্যাট করতে নামেন কালো বাহুবন্ধনী জড়িয়ে

পার্থ টেস্টের প্রথম দিন খাজা ব্যাট করতে নামেন কালো বাহুবন্ধনী জড়িয়ে

ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগান সংবলিত জুতা পরেই পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে খেলার পরিকল্পনা করেছিলেন খাজা। স্লোগানটি হলো- স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান। কিন্তু বাদ সাধে আইসিসি।

অস্ট্রেলিয়ার তারকা এ ক্রিকেটারকে সেই বিশেষ জুতা পরতে নিষেধাজ্ঞা দিয়ে বসে সংস্থাটি। সব ধরনের ম্যাচ চলাকালে চলমান কোনো যুদ্ধের পক্ষে বার্তা দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বসেছিলেন না খাজা। লড়াই করার ঘোষণা দেন।

যে কথা সেই কাজ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিষেধ উপেক্ষা করে ঠিকই ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তবে একটি ভিন্ন আঙ্গিকে।

আজ ওয়ার্মআপের সময় স্লোগান সংবলিত সেই জুতা পরে মাঠে নেমেছিলেন এ অজি ওপেনার। তবে জুতার ওপর লেখা বার্তাটা টেপ দিয়ে ঢেকে রাখেন। তার আগে দলের অনুশীলনে ওই জুতা পরে খেলেন খাজা।

এ ছাড়া আজ পাকিস্তানের বিরুদ্ধে পার্থ টেস্টের প্রথম দিন ব্যাট করতে নামেন কালো বাহুবন্ধনী জড়িয়ে। নিষেধাজ্ঞার ভয়ে একটুও টলেননি। কেননা ২০১৪ সালে ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন মঈন আলি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা