× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ বছর বেঁচে থাকার কথা ছিল গ্রিনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ২০:১৫ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ২০:৫৩ পিএম

১২ বছর বেঁচে থাকার কথা ছিল গ্রিনের

পার্থে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ। ম্যাচটিতে স্বাগতিক দলের স্কোয়াডে নেই ক্যামেরন গ্রিন। এ সময় চ্যানেল সেভেনকে নিজের লড়াকু জীবনের গল্প শুনিয়েছেন ২৪ বর্ষী অলরাউন্ডার। সাক্ষাৎকারে রীতিমতো ‘প্যানডোরার বাক্স’ খুলে বসেন স্বল্পভাষী এই ক্রিকেটার, যা এতদিন অজানা ছিল সতীর্থ ও বন্ধুবান্ধবদের কাছে। 

গ্রিন বলেছেন, ‘জন্মের সময় চিকিৎসকরা আমার পরিবারকে জানিয়েছিলেন বড়জোর ১২ বছর বাঁচব আমি। আমার দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়েছে। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে রোগটি ধরা পড়েছিল।’

কিডনি রোগের পাঁচটি পর্যায় রয়েছে। পঞ্চম ধাপে এলে কিডনি প্রায় বিকল হয়ে পড়ে। তখন কিডনি প্রতিস্থাপন করা ছাড়া উপায় থাকে না। অজি তারকা জানিয়েছেন, তার কিডনি বর্তমানে ৬০ শতাংশের মতো সচল। এর মানে তিনি রোগটির দ্বিতীয় পর্যায়ে। গ্রিন বলেছেন, ‘নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ, দীর্ঘস্থায়ী কিডনি রোগের পরও শারীরিকভাবে খুব একটা অস্বস্তিতে পড়িনি, যতটা প্রভাব অন্যদের শরীরে পড়ে।’ তবে ব্যাপারগুলো মেনেই খেলে যেতে চান গ্রিন, ‘রোগটি সেরে ওঠে না। কেবল নষ্ট হওয়ার গতি কমানো যায়। সেটিই করে চলেছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা