× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপরিবর্তিত ভেন্যুতে স্বাধীনতা কাপের সেমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ২০:১০ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ২০:৩৪ পিএম

অপরিবর্তিত ভেন্যুতে স্বাধীনতা কাপের সেমি

স্বাধীনতা কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়েছিল ঢাকা আবাহনী। আবাহনীর আবেদনটি সফল হয়নি। ভেন্যু অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ফলে আগামীকাল শুক্রবার আবাহনী ও কিংসের সেমিফাইনাল ম্যাচটি কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় বিকাল ৪টার ম্যাচটি সম্পর্কে আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম বলেছেন, ‘নিরপেক্ষ ভেন্যু চেয়েছিলাম। সেটি আপাতত হচ্ছে না।’ 

রহমতগঞ্জও ভেন্যু পরিবর্তন চেয়েছিল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের পরিবর্তে কিংস অ্যারেনা ভেন্যু হিসেবে চেয়েছিল তারা। তাদের সেই আবেদনেও সায় মেলেনি। মোহামেডানের সঙ্গে রহমতগঞ্জের ম্যাচটি হবে দুপুর পৌনে ২টায়।

সেমির আগে শাস্তির মুখে পড়েছেন আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের তৃতীয় ম্যাচেই শাস্তি পেয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে শেখ জামালের বিপক্ষে রেফারির সঙ্গে তর্কের জন্য লাল কার্ড দেখেছেন। নজরুলকে পরবর্তী চার ম্যাচ নিষিদ্ধ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা