প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২১:০০ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ২১:২২ পিএম
টেস্ট সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিমান ধরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন টাইগাররা। দ্বিপক্ষীয় সিরিজটির সম্প্রচার স্বত্ব নিয়েছে গ্রিন টিভি। ম্যাচগুলো সরাসরি দেখাবে স্যাটেলাইট টিভি চ্যানেলটি।
আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২৩ ডিসেম্বর। এরপর ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। টি-টোয়েন্টি ম্যাচের দুটি হবে দুপুর ১২টা ১০ মিনিটে, একটি ভোর ৬টায়।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের খেলাই নয়, চলমান আরও দুটি আন্তর্জাতিক সিরিজের খেলা সম্প্রচার করছে গ্রিন টিভি।