× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডি মারিয়ার অলিম্পিক গোল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ২০:৪৪ পিএম

ডি মারিয়ার অলিম্পিক গোল

চোখধাঁধানো এক গোলে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মন কেড়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার অলিম্পিক (কর্নার থেকে সরাসরি) গোল করে তাক লাগিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। ইউরোপা লিগে খেলতে জিততেই হতো, এমন সমীকরণে নেমে সালসবুর্গের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বেনফিকা। এক গোলের পাশাপাশি আরেকটিতে সহায়তা করেন ডি মারিয়া। তাতেই ম্যাচসেরা হন এই আর্জেন্টাইন সুপারস্টার।

ম্যাচের ৩২ মিনিটে বিস্ময়কর গোলটি করেন ডি মারিয়া। সংঘবদ্ধ আক্রমণ থেকে কর্নার পায় বেনফিকা। সেই কর্নার নেন ডি মারিয়া। বাতাসে তার হালকা সুইং করা বল সরাসরি সালসবুর্গের জালে জড়ায়, যা অলিম্পিক গোল নামে প্রসিদ্ধ। গোলবারের নিচে হতবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় ছিল না গোলরক্ষক স্লাগারের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রাফা সিলভার গোলেও সহায়তা করেন ডি মারিয়া। তার গোলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রেন্ডিংয়েও শীর্ষে উঠে এসেছে। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে ইউরোপা লিগে যাচ্ছে বেনফিকা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা