× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে খাজার লড়াইয়ের ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:১৩ পিএম

আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে খাজার লড়াইয়ের ঘোষণা

মাঠে নামছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। কিন্তু পার্থ টেস্ট মাঠে গড়ানোর আগেই জমে উঠেছে লড়াই। তবে লড়াইটা মাঠের বাইরের। শক্তিশালী দুদলের লাল বলের যুদ্ধ বলে কথা। মাঠের সঙ্গে মাঠের বাইরের লড়াইটা জমবে। এটাই তো স্বাভাবিক। তবে এই লড়াই অস্ট্রেলিয়া-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে নয়। লড়াই শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও উসমান খাজার মধ্যে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদ জানাতে চেয়েছিলেন এ অজি ওপেনার। ফিলিস্তিনিদের সমর্থনের স্লোগানসংবলিত জুতা পরেই পার্থ টেস্টে খেলার পরিকল্পনা করেছিলেন খাজা। স্লোগানটি হলোস্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান।

কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তার সেই পরিকল্পনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে পার্থ টেস্টে খাজা সেই বিশেষ জুতা পরতে পারবেন না। তবে হাল ছাড়ছেন না তারকা এ ক্রিকেটার। আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। এক ভিডিওবার্তায় নিজের নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে খাজা বলেন, ‘আইসিসি আমাকে বলেছে, তাদের নিয়ম অনুযায়ী আমি আমার জুতা পরতে পারব না। কারণ এখানে রাজনৈতিক বিবৃতি আছে। আমি এমনটা বিশ্বাস করি না, এটা মানবিক আবেদন। তাদের মতামত ও সিদ্ধান্তকে আমি সম্মান করি, কিন্তু আমি এর বিরুদ্ধে লড়াই করব। অনুমোদন নেওয়ার চেষ্টা করব। স্বাধীনতা মানবিক অধিকার।’  

জুতায় লেখা অরাজনৈতিক স্লোগান নিয়ে খাজার ভাষ্য, ‘আমি আমার জুতায় যেটা লিখেছি, সেটা রাজনৈতিক নয়। আমি কোনো পক্ষ নিইনি। আমার কাছে প্রত্যেকটি মানুষের জীবন সমান। একজন ইহুদি, একজন মুসলিম, একজন হিন্দু ও অন্য ধর্মের, প্রত্যেকের জীবন আমার কাছে সমান। যাদের কথা বলার অধিকার নেই, আমি তাদের হয়ে কথা বলছি। এটা আমার হৃদয় ছুঁয়ে যায়। যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, ওই জায়গাতে আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি। কী হতো যদি ওখানে ওরা থাকত?’  

তার আগে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানান দলের সমর্থন খাজার সঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা