× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যাবর্তন রাঙিয়ে দলকে জেতালেন রাসেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৩:০৭ পিএম

ব্যাটে-বলে উইন্ডিজের জয়ের নায়ক আন্দ্রে রাসেল। ছবি: ক্রিকইনফো

ব্যাটে-বলে উইন্ডিজের জয়ের নায়ক আন্দ্রে রাসেল। ছবি: ক্রিকইনফো

প্রায় আড়াই বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। আর ফেরার ম্যাচেই উইন্ডিজের জয়ের নায়ক অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার ব্যাট-বলের নৈপুণ্যে ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারিয়েছে রোভমান পাওয়েলের দল। ৫ ম্যাচ সিরিজে ১-০ তে লিড নিল মেরুন জার্সিধারীরা।

বাংলাদেশ সময় আজ সকালে ব্রিজটাউনে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ৩ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে দলটি স্কোরবোর্ডে জমা করে ১৭১ রান। জবাবে ১১ বল এবং ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় উইন্ডিজ। অলরাউন্ডিং পরফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন রাসেল। 

১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই ম্যাচে পিছিয়ে পড়েনি উইন্ডিজ। ২.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ওঠে ৩২ রান। ১২ বলে ২২ রান করে আউট হন ব্রেন্ডন কিং। তাতে অবশ্য কোনো অসুবিধাই হয়নি স্বাগতিকদের। পরের ব্যাটাররাও চালিয়েছেন তাণ্ডব। সেই তাণ্ডবে উড়ে গেছে ইংলিশরা। ২১ বলে ৩৫ রান করেন কাইল মেয়ার্স। শাই হোপ করেছেন ৩০ বলে ৩৬ রান। এছাড়া ১২ বলে ১৩ রানে আউট হয়েছেন নিকোলাস পুরান। তিনিও দলে ফিরেছেন দীর্ঘদিন পর।

শেষ দিকে পাওয়েল আর রাসেলের ব্যাটে ঝড় ওঠে। অধিনায়ক ১৫ বলে ৩১ এবং রাসেল ১৪ বলে ২ ছক্কা আর ২ চারে ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ব্যাট হাতে দলকে জেতানোর আগে  বোলিংয়ে ছিলেন দলের সেরা পারফর্মার। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে দুর্দান্ত ‍শুরু পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি জস বাটলারের দল। ৪ ওভারে ১৯ রান খরচায় রাসেল নিয়েছেন ৩ উইকেট। 

পাওয়ার প্লের ৬ ওভারে ইংল্যান্ড তোলে ৭৭ রান। তবে ২০ বলে ৪০ রানে ফিল সল্টকে ফেরান রাসেল। জুটি ভাঙার পর আর সেভাবে রান তুলতে পারেনি সফরকারীরা। এসময় তাদের চেপে ধরেন উইন্ডিজ বোলাররা। ৯৮ রানের মাথায় ব্যক্তিগত ৩৯ রান করে আউট হন বাটলার। দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। এরপর সর্বোচ্চ ২৭ রান আসে লিভিংস্টোনের ব্যাট থেকে। তবে রান বাড়িয়ে নেওয়ার আগেই তাকে ফেরান রাসেল।

এই ম্যাচে রাসেল ছাড়াও ৩ উইকেট পেয়েছেন আলজারি জোসেফ। দুটি উইকেট নিয়েছেন রোমারিও শেইফার্ড। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা