× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাকিমি-সালাহকে পেছনে ফেলে আফ্রিকার সেরা ওসিমেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ২০:৪০ পিএম

হাকিমি-সালাহকে পেছনে ফেলে আফ্রিকার সেরা ওসিমেন

আশরাফ হাকিমি ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। সোমবার (১১ ডিসেম্বর) মরক্কোতে আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। গত মৌসুমে নাপোলিকে লিগ জেতাতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ওসিমেন, সেই প্রাপ্যটাই পেলেন।

সেরার পুরস্কার জিতে যারপরনাই উচ্ছ্বসিত নাইজেরিয়ান স্ট্রাইকার। বলেছেন, ‘স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপারটি। নাইজেরিয়ানদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমার ভুলত্রুটি থাকার পরও মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার জন্য, উৎসাহ দেওয়া ও পাশে থাকার জন্য আফ্রিকাকে ধন্যবাদ।’

৩৩ বছর পর গত মৌসুমে লিগ শিরোপা জিতেছিল নাপোলি। যাতে মুখ্য ভূমিকা ছিল ওসিমেনের। দলকে শিরোপা জেতানোর পথে করেছিলেন ২৬ গোল, করিয়েছেন আরও পাঁচটি। চলতি মৌসুমে লিগে করেছেন ১১ ম্যাচে ৬ গোল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা