× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ফ্রেমে দুই কিংবদন্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ২১:৩০ পিএম

এক ফ্রেমে দুই কিংবদন্তি

এক ফ্রেমে ধরা দিয়েছেন ভিন্ন জগতের দুই কিংবদন্তি। একজন ক্রিকেটের কিংবদন্তি শচিন টেন্ডুলকার, অন্যজন সংগীত জগতের কিংবদন্তি আশা ভোঁসলে। গত রবিবার সন্ধ্যায় দুজনের একসঙ্গে তোলা দুটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন শচীন। একটি ছবিতে দুই কিংবদন্তিকে পাশাপাশি দাঁড়িয়ে পোজ দিতে দেখা গেছে। আরেকটি ছবি ক্যানডিড। দুজনের গভীর আলোচনার সময় সেটি তোলা বলেই মনে করা হয়। 

শচিন লিখেছেন, ‘কোনো গান হোক বা সামান্য কথোপকথন, আশাকে শোনা সব সময়ই অত্যন্ত মিষ্টিমধুর। ওর রসবোধ এবং দুরন্ত টাইমিং প্রশংসার যোগ্য। আপনি ভবিষ্যতেও যেখানেই যাবেন এমনভাবে সকলকে খুশিতে মাতিয়ে রাখেন।’

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেও শচিনের পোস্টের জবাব দিয়েছেন। লিখেছেন, ‘আমি তাকে সম্মান তো করিই, পাশাপাশি নিজের ছেলের মতোও মনে করি, তার সঙ্গে একটা দারুণ সন্ধ্যা কাটালাম। আশা করি ভবিষ্যতে এমন আরও অনেক সময় কাটানোর সুযোগ পাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা