× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সাকে হারিয়ে শীর্ষে জিরোনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১১:১৩ এএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ১২:৪৮ পিএম

গোলের পর উদ্‌যাপন করছেন জিরোনার খেলোয়াড়রা। পাশে হতাশায় মাথা নিচু বার্সেলোনা ফুটবলারদের। রবিবার রাতে লা লিগায় এমন দৃশ্য দেখা যায় বেশ কয়েকবার। ছবি : টুইটার

গোলের পর উদ্‌যাপন করছেন জিরোনার খেলোয়াড়রা। পাশে হতাশায় মাথা নিচু বার্সেলোনা ফুটবলারদের। রবিবার রাতে লা লিগায় এমন দৃশ্য দেখা যায় বেশ কয়েকবার। ছবি : টুইটার

ঘরের মাঠে লা লিগার খেলায় জিরোনার কাছে ৪-২ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ৬ গোলের স্কোরলাইন রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও ম্যাচটিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে কাতালানদের হারিয়েছে জিরোনা। এ জয়ের ফলে লিগ পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠল মিচেলের দল।

অলিম্পিক স্টেডিয়ামে রবিবার (১০ ডিসেম্বর) খেলার ১২ মিনিটে ইউক্রেনীয় স্ট্রাইকার আর্তিম দোভবিকের গোলে লিড নেয় জিরোনা। ১৯ মিনিটের মাথায় রবার্ট লেভেনডফস্কি গোল পরিশোধ করেন। এটুকু সময় পর্যন্তই বলা যায় লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা করেছে জাভি হার্নান্দেসের দল। ৪০ মিনিটে মিগুয়েল গুতরেসের গোলে ২-১-এ এগিয়ে থেকে বিরতিতে যায় জিরোনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি বার্সা। বেশ কয়েকটি সুযোগ অবশ্য তারা পেয়েছিল, কিন্তু গোল মিসের হতাশায় পুড়েছে দলটি। অন্যদিকে এদিন নিখুঁত ছিল জিরোনার আক্রমণগুলো। খেলার ৮০ মিনিটে স্কোরলাইন ৩-১ করে ফেলেন ফার্নান্দেস। যোগ করা সময়ে গুন্ডগানের গোলটি বার্সার জন্য নিছক সান্ত্বনা ছাড়া কিছুই ছিল না। খেলার শেষ বাঁশি বাজার আগে বার্সার জালে শেষবারের মতো বল জড়ান জিরোনার উরুগুয়ে তারকা ক্রিশ্চিয়ান স্টুয়ানি। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জিরোনা।

এ জয়ের ফলে ১৬ খেলায় ৪১ পয়েন্ট সংগ্রহ করেছে জিরোনা। সমান খেলায় রিয়াল মাদ্রিদের ঝুলিতে আছে ৩৯ পয়েন্ট। অ্যাটলেটিকো মাদ্রিদ ৩৪, তবে দিয়োগো সিমিয়নের দল কম খেলেছে এক ম্যাচ। পয়েন্ট টেবিলের ৪-এ নেমে যাওয়া বার্সার সংগ্রহ ৩৪ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা