× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল দল পেলেন না রাবেয়া-মারুফা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ২১:১৩ পিএম

আইপিএল দল পেলেন না রাবেয়া-মারুফা

মেয়েদের আইপিএলে দল পেলেন না বাংলাদেশের খেলোয়াড়রা। ৩০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে নিলামের ড্রাফটে ছিলেন রাবেয়া খান ও মারুফা আক্তার। নিলামে কারও নামই তোলা হয়নি। 

আইপিএলের দ্বিতীয় আসরের জন্য নিবন্ধন করেছিলেন ১৬৫ ক্রিকেটার। অস্ট্রেলিয়ান ফিবি লিচফিল্ডকে দিয়ে শুরু হয় নিলাম। তাকে ১ কোটি রুপিতে কিনেছে গুজরাট। মুম্বাইয়ে শুরু হওয়া নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপিতে বিক্রি হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ভারতের কাশভি গৌতম। এই পেস বোলিং অলরাউন্ডারকে কিনেছে গুজরাট জায়ান্টস। মেয়েদের আইপিএলের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা খেলোয়াড়দের মধ্যে এটাই সর্বোচ্চ মূল্য। 

মেয়েদের আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য পেয়েছেন স্মৃতি মান্ধানা। গত নিলামে প্রথম ডাকেই ৩ কোটি ৪০ লাখ রুপিতে ভারতীয় ওপেনার স্মৃতিকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্রথম নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় তিনিই। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৩ কোটি ২০ লাখ রুপি করে দাম উঠেছিল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ন্যাট সিভার-ব্রান্টের। গার্ডনারকে দলে টেনেছিল গুজরাট জায়ান্টস, সিভার-ব্রান্টকে মুম্বাই ইন্ডিয়ানস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা