× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানইউ’র পর হেরেছে আর্সেনালও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৩ পিএম

অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরে মাঠ ছাড়ছেন আর্সেনালের ফুটবলাররা (বায়ে), এফসি বোর্নমাউথের বিপক্ষে পরাজয়টা ম্যানইউ’র জন্য ছিল লজ্জার। ছবি: সংগৃহীত

অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরে মাঠ ছাড়ছেন আর্সেনালের ফুটবলাররা (বায়ে), এফসি বোর্নমাউথের বিপক্ষে পরাজয়টা ম্যানইউ’র জন্য ছিল লজ্জার। ছবি: সংগৃহীত

মাঠের বাইরের বিচ্ছিন্ন কিছু ঘটনায় স্বস্তিতে ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে প্রিমিয়ার লিগের খেলায় এফসি বোর্নমাউথের বিপক্ষে আরও ছন্দহারা ছিল এরিক টেন হাগের দল, হেরেছে ৩-০ গোলে। রাতের অন্য ম্যাচে আর্সেনালও ১-০ গোলে হেরেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। 

ঘরের মাঠে অপ্রতিরোধ্যই হয়ে উঠেছে অ্যাস্টন ভিলা। আগের ম্যাচেই তারা হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে ইংলিশ লিগের জায়ান্ট আর্সেনালের বিপক্ষেও। ভিলা পার্কে খেলার সপ্তম মিনিটেই লিড নেয় উনাই এমেরির দল। তার আগে অবশ্য গোল পেতে পারত আর্সেনাল। কিন্তু বুকায়ো সাকা সহজ সুযোগ হাতছাড়া করায় সেটি হয়নি। পিছিয়ে পরে চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি মিকেল আর্তেতার দল। এক গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা।

প্রিমিয়ার লিগে এর আগের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে বড় ধাক্কাই খেয়েছে ম্যানইউ। খেলার শুরুতেই রেড ডেভিলরা পিছিয়ে পড়ে। ৫ মিনিটের মাথায় ডমিনিক সোলাকির গোলে লিড নেয় অতিথি দলটি। এরপর ম্যাচে ফিরতে চেষ্টা চালায় ম্যানইউ। তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের খেলাতেও সমতায় ফেরা হয়নি ম্যানইউ’র। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বসে ওল্ড ট্রাফোর্ডের দলটি। এসময় গোল করেন ফিলিপ বিলিং। দুই গোলে পিছিয়ে পড়া ম্যানইউকে চূড়ান্ত হতাশায় ডুবিয়ে দেন বোর্নমাউথের সেন্টারব্যাক মার্কোস সেনেসি, ৭৩তম মিনিটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন আর্জেন্টাইন এই ফুটবলার। 

বোর্নমাউথের বিপক্ষে এই পরাজয়ে পয়েন্ট টেবিলের ছয়েই থাকল ম্যানইউ। ১৬ খেলায় এখন তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। ১৯ পয়েন্ট নিয়ে ১৩-তে উঠে এসেছে বোর্নমাউথ। এদিকে, পরপর দুই ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। ১৬ রাউন্ডের পর দলটির ঝুলিতে আছে ৩৫ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৩৭ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা