× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদিনেসকে বিধ্বস্ত করে জুভেন্টাসকে টপকালো ইন্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১২:২৭ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ১২:২৮ পিএম

গোল করার পর ফেদেরিকো দিমার্কোকে কাঁধে তুলে নেন মার্কাস থুরাম। দুজনেই উদিনেসের বিপক্ষে গোল পেয়েছেন। ছবি: টুইটার

গোল করার পর ফেদেরিকো দিমার্কোকে কাঁধে তুলে নেন মার্কাস থুরাম। দুজনেই উদিনেসের বিপক্ষে গোল পেয়েছেন। ছবি: টুইটার

একদিন আগে নাপোলিকে হারিয়ে সিরা’আ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করে জুভেন্টাস। তবে শীর্ষস্থানে বেশি সময় থাকতে পারেনি তারা। শনিবার রাতে সেটি দখলে নিয়েছে ইন্টার মিলান। ঘরের মাঠে এদিন উদিনেসকে ৪-০ গোলে হারায় ইন্টার। তাতে শীর্ষস্থান দখলের পাশাপাশি জুভেন্টাসের সঙ্গে দুই পয়েন্ট ব্যবধানও বাড়িয়ে নেয় সিমিওনে ইনজাগির দল।

সান সিরোতে রাউন্ড-১৫ এর খেলায় প্রথমার্ধের শেষ ৭ মিনিটের ঝড়ে উড়ে যায় উদিনেস। হাকান কানহাকোগলু, ফেদেরিকো দিমার্কো ও মার্কাস থুরামের গোলে প্রথমার্ধের স্কোরলাইন ৩-০ করে বিরতিতে যায় ইন্টার। তার আগে ৩৬ মিনিট পর্যন্ত ইন্টারকে গোলের অপেক্ষায় রাখে উদিনেস। নিজেদের আগে ১৪ খেলার ৯টিতে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। জয় কেবল একটিতে। ইন্টারকেও আটকে রাখার চেষ্টাই করেছিল উদিনেস। যদিও প্রথমার্ধের আঘা ঘণ্টাই সেই প্রতিরোধ টিকেছে।

দ্বিতীয়ার্ধে চতুর্থ গোলের জন্য ইন্টারকে অপেক্ষা করতে হয়েছে খেলার ৮৩ মিনিট পর্যন্ত। এরপর পর লাওতারো মার্টিনেসের ২০ গজ দূর থেকে নেওয়া শটে ৪-০-তে এগিয়ে যায় ইন্টার। চলতি মৌসুমে এটি ছিল আর্জেন্টাইন তারকার ১৪তম গোল।

মৌসুমে ১৫ খেলায় ১২তম জয় পেল ইন্টার। তাতে ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। দুইয়ে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৩৬। সমান খেলায় ১২ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের দুই ধাপ উপরে আছে উদিনেস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা