× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাপোলিকে হারিয়ে শীর্ষে জুভেন্টাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ০৯:৫২ এএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১০:৩৯ এএম

জয়সূচক গোলের পর ফেদেরিকো গাট্টির উদযাপন। ছবি : সংগৃহীত

জয়সূচক গোলের পর ফেদেরিকো গাট্টির উদযাপন। ছবি : সংগৃহীত

সময়টা একদমই ভালো যাচ্ছে না সিরা’আ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাপোলির। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ খেলায় কেবল একটিতে জয়। শুক্রবার রাতেও জয়ে ফিরতে পারেনি দলটি। জুভেন্টাসের বিপক্ষে হেরেছে ১-০ গোলে। এ জয়ের ফলে সিরি’আ লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল জুভেন্টাস।

খেলায় একমাত্র গোলটি করেন ফেদেরিকো গাট্টি। ডি-বক্সের ডান দিকের অনেকটা দূর থেকে লং পাসে বল উড়িয়ে মারেন অ্যান্দ্রে ক্যামবিয়াসো। সেট পিস থেকে দারুণভাবে হেডের সাহায্যে বল জালে জড়িয়ে দেন গাট্টি।

এর আগে শুক্রবার রাতেও মোনজার বিপক্ষে দলকে জিতিয়েছিলেন ইতালিয়ান সেন্টারব্যাক। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতায় ছিল। এরপর যোগ করা সময়ে গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি। গতরাতে আরও একবার তেমনটাই দেখা গেল জুভেন্টাসের ঘরের মাঠে।

তবে এ ম্যাচের শুরু থেকে দারুণ ফুটবল খেলেছে নাপোলি। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ মিস না করলে ফলাফলটা অন্যরকমও হতে পারত। এরপর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ ছিল নাপোলির সামনে। কিন্তু ভিক্টর ওসিমেন সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন।

এ জয়ের ফলে সিরি’আ পয়েন্ট টেবিলে ১৫ খেলায় ৩৬ পয়েন্ট সংগ্রহ করেছে জুভেন্টাস। লিগ শিরোপার রেসে অনেকটাই পিছিয়ে পড়েছে নাপোলি। সমান খেলায় ২৪ পয়েন্ট নিয়ে তারা আছেন ৫-এ। ২-এ থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৩৫। ৩-এ এসি মিলান (২৯), ৪-এ রোমা (২৪)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা