× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এভারটনের ১১ মিনিটের তাণ্ডবে বিধ্বস্ত নিউক্যাসল, হেরেছে টটেনহামও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ১২:১৭ পিএম

টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্টহাম। ছবি : সংগৃহীত

টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্টহাম। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগ শিরোপার রেসে টিকে থাকতে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর বিকল্প ছিল না নিউক্যাসল ইউনাইটেডের। তবে অবনমন অঞ্চলে থাকা এভারটন বড় ধাক্কাই দিয়েছে তাদের। গুডিসন পার্কে ম্যাগপিসদের আতিথেয়তা দিয়ে হারিয়ে দিয়েছে ৩-০ গোলে। মূলত এভারটনের শেষ ১১ মিনিটের তাণ্ডবেই হেরেছে সৌদি মালিকানাধীন দলটি। বৃহস্পতিবার রাতের অন্য খেলায় টটেনহাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ওয়েস্টহাম ইউনাইটেড।

ঘরের মাঠ টটেনহাম হটস্পার স্টেডিয়ামে ওয়েস্টহামের বিপক্ষে পরাজয়ে লিগ শিরোপার রেসে এগিয়ে যাওয়া হলো না টটেনহামের। যদিও খেলা শুরুর ১১ মিনিটেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। আর্জেন্টাইন সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমারো গোল করে দলকে লিড এনে দেন। ১ গোলের লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে দলটি।

বিরতির পর দৃশ্যপট বদলে যায়। ৫২ মিনিটে জ্যারোড বোয়েনের গোলে সমতায় ফেরে ওয়েস্টহাম। এরপর টটেনহামের সঙ্গে পাল্লা দিয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে অতিথি দলটি। আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চ ছড়ায় ম্যাচটি। তবে শেষের রোমাঞ্চ জিতে নেয় ওয়েস্টহাম। মৌসুমে দুর্দান্ত খেলা দলটি ৭৪ মিনিটে পায় স্বস্তির গোল। জেমস ওয়ার্ড প্রসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্টহাম। শেষ পর্যন্ত ওই গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়ে তারা।

এ জয়ের ফলে ১৫ খেলায় ২৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ৯-এ জায়গা করে নিয়েছে ওয়েস্টহাম। হেরেও ৫-এই আছে টটেনহাম। সমান খেলায় তাদের ঝুলিতে আছে ২৭ পয়েন্ট। গত রাতে এভারটনের বিপক্ষে হেরেও ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৭-এ আছে নিউক্যাসল। এ তালিকার শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৬।

অথচ ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামকে টপকে সেরা ৫-এ ওঠার হাতছানি ছিল নিউক্যাসলের সামনে। এ ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ অর্থাৎ ড্র করতে পারলেও ৬-এ উঠতে পারত এডি হাওয়ির দল। নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে ম্যাচটি গোলশূন্য থাকায় অনেকেই ম্যাচের ফল ড্র ধরে নিয়েছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে শেষ ১১ মিনিটের খেলায়  দলকে জিতিয়ে অবনবম অঞ্চল থেকে টেনে তোলে এভারটন। দলের পক্ষে ৭৯ মিনিটে প্রথম গোলটি করেন ডাওয়াইট ম্যাকনেইল। ৮৬ মিনিটে লিড দ্বিগুণ করেন আবদৌলে ডৌকরে। এরপর যোগ করা সময়ের ৬ মিনিটের মাথায় নিউক্যাসলের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে স্কোরলাইন ৩-০ করেন এভারটনের পর্তুগিজ তারকা বেতো। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দ্য ব্ল্যাক ওয়াচরা। এ জয়ে ১৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭-তে উঠে এসেছে এভারটন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা