× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ম্যাচ নিষিদ্ধ পিএসজির গোলরক্ষক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১০:৫৯ এএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ১১:০৯ এএম

জিয়ানলুইজি দোন্নারুম্মা। ছবি : সংগৃহীত

জিয়ানলুইজি দোন্নারুম্মা। ছবি : সংগৃহীত

শাস্তি অনুমিতই ছিল। অপেক্ষা ছিল শাস্তির মাত্রা কেমন হয় দেখার। আনুষ্ঠানিকভাবে তা-ও জানা গেল, পরবর্তী দুটি লিগ ওয়ানের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। বৃহস্পতিবার তার শাস্তির কথা জানায় লিগ ওয়ান কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞার ফলে পিএসজির পরবর্তী দুটি লিগ ওয়ানের ম্যাচ ১০ ডিসেম্বর নতে এবং ১৮ ডিসেম্বর লিলের বিপক্ষে খেলতে পারবেন না ইতালিয়ান এই গোলরক্ষক। তবে ১৪ ডিসেম্বর বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ খেলায় বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দোন্নারুম্মার খেলতে কোনো বাধা নেই।

এর আগে লিগ ওয়ানে রবিবার লা আভরের মাঠে আতিথেয়তা নেয় পিএসজি। ম্যাচটি ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের দশম মিনিটে কাসিমিরকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন দোন্নারুম্মা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা