× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে ধারাভাষ্যে তামিম ইকবাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ২২:৪৬ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ২২:৫২ পিএম

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্য দেন তামিম ইকবাল - ছবি: ফেসবুক

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্য দেন তামিম ইকবাল - ছবি: ফেসবুক

নিউজিল্যান্ড সিরিজে নেই তামিম ইকবাল। থাকছেন না কিউই সফরেও। তবে ক্রিকেট থেকে দূরে নেই দেশসেরা ওপেনার। মাঠের লড়াইয়ে না থাকলেও ক্রিকেটের সঙ্গে ঠিকই জড়িয়ে আছেন তামিম। তাই তো মিরপুর টেস্টে দেখা গেল তাকেও। তবে তামিম ছিলেন শেরেবাংলার ধারাভাষ্য কক্ষে।

কোমরের পুরোনো চোট জ্বালিয়ে মারছে তামিমকে। এ কারণে খেলছেন না। হাতে অবসর সময় থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন গিয়েছিলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। দিলেন ধারাভাষ্য। গতকাল ধারাভাষ্য দেওয়ার আগে প্রেস বক্সে সাংবাদিকদের সঙ্গে খানিকক্ষণ আড্ডাও দেন তামিম।

ধারাভাষ্যে মুশফিকের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট নিয়ে হতাশা প্রকাশ করেন তামিম, ‘খুবই হতাশার... বল তো উইকেটে হিট করছিল না। এটা করার কোনো দরকারই ছিল না। একেবারেই দুর্ভাগ্য। দল এটা ভাবতেই পারেনি, মুশফিক যা করল। আপনি এটা করতেই পারেন না। বিশেষ করে মুশফিকের মতো খেলোয়াড়ের কাছ থেকে। এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা